শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেননি ৮২৫ জন

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ

সময় ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৩ হাজার ৪০৭ জন ও মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৫৮২ জন। অর্থ্যাৎ মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি ৮২৫ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলের ৩৩ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৩৩৮ জন ও জমা দিয়েছেন ২৭৮ জন, রাজশাহী অঞ্চলের ৩৯ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৩২৯ জন ও জমা দিয়েছেন ২৬০ জন, খুলনা অঞ্চলের ৩৬ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৩৫৮ জন ও জমা দিয়েছেন ২৭৬ জন, বরিশাল অঞ্চলের ২১ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ২১২ জন ও জমা দিয়েছেন ১১৬ জন, ফরিদপুর অঞ্চলের ১৫ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ১৬৫ জন ও জমা দিয়েছেন ১৪২ জন, ঢাকা অঞ্চলের ৪১ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৬৩৮ জন ও জমা দিয়েছেন ৪৪৪ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩৮ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৪০২ জন ও জমা দিয়েছেন ৩১১ জন, সিলেট অঞ্চলের ১৯ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ১৭৬ জন ও জমা দিয়েছেন ১৪৬ জন, কুমিল্লা অঞ্চলের ৩৫ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৪৯৬ জন ও জমা দিয়েছেন ৩৬৫ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ২৩ নির্বাচনি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ২৯৩ জন ও জমা দিয়েছেন ১৯৪ জন।

এর আগে, সোমবার (২৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিলের সময় আর বৃদ্ধি করা হচ্ছে না।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আজ সোমবার ছিল রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই শুরু হবে। আগামী ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম চলবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় জিয়া পরিবারের জন্য মসজিদে মসজিদে দোয়া মাহফিল

ইত্যাদির অনুষ্ঠানে মাথার চুল দিয়ে প্রাইভেটকার টেনে পুরস্কার প্রাপ্ত সবুর সড়ক দুর্ঘটনায় আহত 

সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত আলহাজ্ব আব্দুর রউফের মনোনয়ন বৈধ ঘোষণা

জেলা শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক আশাশুনির শাহীদা আক্তার

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

ভিন্নধর্মাবলম্বী জাতীয় নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্ন প্রণয়নে স্বচ্ছতার অভাব : জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

আমিরাতে আটকে পড়া আরো ৪০৫ যাত্রী দেশে ফিরেছেন

দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন….মুহাদ্দিস রবিউল বাশার