মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রেনেসাঁ স্পোর্টিং ক্লাবের জয়

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১১, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বাহিরবুনিয়া রেনেসাঁ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ জয়লাভ করেছে।
সোমবার বিকেলে উপজেলার বিজিপি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে লতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। বিজিপি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেতা মোঃ ইব্রাহিম গাজীর সভাপতিত্বে ও এসএম ওমর ফারুক মিঠু এবং জিয়াউল সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অরিন্দম মন্ডল, নাদিরা আক্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, জেলা সদস্য জাহিদুর রহমান লিটন, সাবেক উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্লা ইউনুস আলী, যুবদল নেতা ইকবাল শেখ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আজিজুল বিশ্বাস ও বিনতা রাণী বিশ্বাস,  কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান, শফিয়ার রহমান, আমিনুর রহমান, মাসুদ মোল্লা, ডাঃ তৈয়েবুর রহমান, মনিরুল বিশ্বাস, তুহিন হাওলাদার, রুবেল মীর, মোবারক বিশ্বাস, আক্তার সরদার, ফয়সাল সরদার, আলমগীর হোসেন, শাহিন সানা, সৌরভ তালুকদার, মাজহারুল ইসলাম, জুয়েল মোল্লা, রায়হান মোল্লা ও রাব্বি হাসান।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় লাঙ্গলমোড়া এলকে যুব সংঘ ফুটবল একাদশ কে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে উদ্বোধনী খেলায় বাহিরবুনিয়া রেনেসাঁ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ জয়লাভ করে। খেলা পরিচালনা করেন আব্দুল জলিল, আরিফুল ইসলাম ও বিজন মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম এনামুল হক বলেন মাদক সহ সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজ কে শৃঙ্খল জীবনে ফিরিয়ে আনার জন্য খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি বলেন খেলাধুলা শুধু শরীর ও মন কে ভালো করে না, ভালো খেলোয়াড় হতে পারলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তার অনেক গুরুত্ব রয়েছে। এজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।
তিনি তারুণ্যের বাংলাদেশ বিনির্মানে তরুণদের এগিয়ে আসার আহবান জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আহছানিয়া মিশনের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত

জামায়াত, চরমোনাইসহ ৮ দল মাঠে থাকবে আ’লীগ ঠেকাতে

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে ৯ ডিসেম্বর, ছেড়ে যাবে ১০ ডিসেম্বর

আজ ২৫ ডিসেম্বর: খ্রিষ্টধর্মাবলম্বীদের বড়দিন

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা, আটক ২

কুরআন বুঝে পড়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে” এমপি ইজ্জত উল্লাহ

সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান

কলারোয়ায় রেড ক্রিসেন্ট কলারোয়া উপজেলা টিমের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’: মুহাদ্দিস আব্দুল খালেক

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান