মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে  তিতুমীর ফাইটার্স

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২৩, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিবেদক : মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে  সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর  ৬ষ্ঠ দিনের খেলায় টানা ৩য় ম্যাচে বিজয়ী হয়ে  ফাইনালে  তিতুমীর ফাইটার্স দল।
মঙ্গলবার  (২৩ ডিসেম্বর) সকাল ৮টায় সাতক্ষীরা গণমুখী মাঠে ৬ষ্ঠ দিনের খেলায় অংশগ্রহণ করেন তিতুমীর ফাইটার্স দল বনাম কাশিম ক্রুজ দল।
কাশিম ক্রুজ দল টসে জিতে  ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে  নির্দিষ্ট ১২ ওভারের খেলায় ৫ উইকেটে ৭৯ রান করেন। বিপরীতে তিতুমীর ফাইটার্স দল ২ উইকেট হারিয়ে ৬ ওভারে বিজয়ী হন ।
চারদলীয় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ৬ষ্ঠ দিনের খেলায়  উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক ডা. আক্তারুজ্জামান,  সদস্য সচিব ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান, তিতুমীর ফাইটার্স দলের ফ্র্যাঞ্জয়িস ডা. আসাদুল্লাহ আল গালিব, তিতুমীর ফাইটার্স দলের ক্যাপ্টেন মন্জুরুল ইসলাম খান,খালিদ রাইডার্স দলের ক্যাপ্টেন শেখ শরিফুল আওয়ালসহ কাশিম ক্রুজ,তিতুমীর ফাইটার্স,আশ শিফা  ওয়ারিয়ার্স,খালিদ রাইডার্স দলের খেলোয়ার ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে তিতুমীর ফাইটার্স বনাম খালিদ রাইডার্স দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

ব্রহ্মরাজপুরের কৃতি সন্তান ড. সামাদের বড় অর্জন—হাইকোর্টে অতিরিক্ত রেজিস্ট্রার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদীর জামিন

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের লতার ধলায় ফুটবল একাদশ ফাইনালে

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ইরান ইস্যুতে ট্রাম্প সুর নরম করলেন, নেপথ্যে জানা গেল কারণ

কয়রায় লবন পানি উত্তোলনে বাঁধা দেওয়ায় ভুমিহীন নারীকে মারপিট করে আহত

ঢাকার মিরপুরের আরামবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জে-ড্রাম স্থাপন

অস্কারের মঞ্চে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার

এমপি না হয়ে ও শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারের নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন জনগণের নেতা আব্দুর রউফ

জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করবো — মুফতী ফয়জুল করীম