সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে বড়দিন উপলক্ষে ওসি শামীম আহমদ খানের চার্চ পরিদর্শন ও মতবিনিময়

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান : আসন্ন শুভ বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলা বজায় ও সার্বিক নিরাপত্তার লক্ষ্যে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খন বিভিন্ন গির্জা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন।
রবিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি এ মতবিনিময় সভায় অংশ নেন।
উপজেলার বুধহাটা মা মারীয়া ক্যাথলিক চার্চ, জামালনগর যীশু হৃদয়ের চার্চ, বুড়িয়া ফাতেমারানীর চার্চ সহ বিভিন্ন চার্চ পরিদর্শন শেষে বড়দল ইউনিয়নের বড়দল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বড়দল কেন্দ্রের বড় ফাদার জেল ম্যাক্স ফিল্ড এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান। তিনি বলেন, আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় সে লক্ষ্যে আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি গির্জার পরিচালক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে উৎসবকালীন নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে টহল জোরদার ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শুভ বড়দিন কেন্দ্রিক যেকোন ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ, ইটালিয়ান ফাদার সেরজো। সভায় অন্যান্যদের মধ্যে থানার সেকেন্ড অফিসার এসআই রশিদুজ্জামান, উপজেলা খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার লালন সরকার, সহ-সভাপতি যাকোব আচারী, বিশ্বজিৎ মন্ডল, সদস্য সুজন সরকার, জয়দেব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ

আশাশুনির বুধহাটায় ভোর রাতে ছাবড়া ঘর বেঁধে জমি জবরদখলের চেষ্টা

আশাশুনির কুল্যায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

যাবজ্জীবনপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ শীর্ষনিউজ প্রতিবেদন

সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়নের দাবি

দরগাহপুরে সাংবাদিক আরাফাতের চাচীর দাফন সম্পন্ন

দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা’র  তিনতলা ভবমের  ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন

আইপিএল সম্প্রচারে বাধা নেই : তথ্যমন্ত্রী

খালেদা  জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের  উদ্যোগে দোয়া মাহফিল  অনুষ্ঠান

শ্যামনগরে পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত