বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় জ্বালানি তেল সংকটে হুমকির মুখে প্রাণিসেবা কার্যক্রম

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ২, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরায় জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে প্রাণিসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এতে কৃত্রিম প্রজনন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং জরুরি পশু চিকিৎসা সেবা সময়মতো পৌঁছে দিতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন খামারিরা।

জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত পল্লী প্রাণী চিকিৎসকরা জানিয়েছেন, পর্যাপ্ত জ্বালানি না থাকায় দূরবর্তী গ্রামাঞ্চলে গিয়ে কৃত্রিম প্রজননসহ নিয়মিত চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে গবাদিপশুর উৎপাদনশীলতা ও প্রজনন ব্যবস্থায় দেখা দিয়েছে নেতিবাচক প্রভাব।

এদিকে সময়মতো চিকিৎসা না পাওয়ায় অসুস্থ গরু, ছাগল ও হাঁস-মুরগির মৃত্যুঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় খামারিরা। জরুরি চিকিৎসার জন্য ডাক পেলেও যানবাহনে জ্বালানি সংকটের কারণে অনেক সময় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে, এতে রোগাক্রান্ত পশুর অবস্থা আরও জটিল হয়ে পড়ছে।

খামারিদের অভিযোগ, নিয়মিত কৃত্রিম প্রজনন ও চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় দুধ, মাংসসহ প্রাণিসম্পদভিত্তিক উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে স্থানীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

প্রাণী চিকিৎসকরা বলছেন, জ্বালানি সংকট দ্রুত সমাধান না হলে জেলার সামগ্রিক প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ভ্যাকসিন প্রদান ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্টরা দ্রুত প্রাণী চিকিৎসকদের জন্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন, যাতে জরুরি চিকিৎসা ও কৃত্রিম প্রজননসহ সব সেবা স্বাভাবিকভাবে চালু রাখা সম্ভব হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জোট ছাড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের: ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ

ঢাকার মিরপুরের আরামবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জে-ড্রাম স্থাপন

নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ

হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

মার্কিন নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত ৩৯ দেশের

বড়দলে প্যানেল চেয়ারম্যান আফজালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবীতে মানববন্ধন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এমপি প্রার্থী আলাউদ্দীনের দোয়া মাহফিল

শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

বুধহাটা পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স উদ্বোধন

পাইকগাছার চাঁদখালীতে অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি উচ্ছেদ