সময় ডেস্ক :: সোমবার ২৬ জানুয়ারি বৈকারী দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ আফরোজা আখতার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সাতক্ষীরার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
উঠান বৈঠকে গণভোটে জনসচেতনতা বৃদ্ধি, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

















