শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

হলফনামা তো নয় যেন দুর্নীতিনামা : মোমিন মেহেদী

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ

সময় ডেস্ক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপিসহ বিভিন্ন দলের নেতাদের এক একজনের হলফনামা তো নয় যেন দুর্নীতিনামা। এত এত দুর্নীতি তারা করেছে যে, পরামর্শক, শিক্ষকতা করে লক্ষ লক্ষ টাকা আয়ের বর্ণনা দিয়ে পার পাওয়ার চেষ্টা করেছে, যা সম্পূর্ণ অসম্ভব।

২ জানুয়ারি সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘নতুনধারার চেয়ারম্যানের উপর হামলা : নিরব প্রশাসন’ শীর্ষক আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। তিনি এসময় আরো বলেন, আমি মনে করি- চলমান নিরাপত্তাহীন দেশে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। বাংলাদেশে সরকারের সঠিক নির্দেশনা অভাবে আইন-শৃঙ্খলা বাহিনীগুলো মব ভায়োলেন্স এবং দুর্নীতি থামাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে গত ১৭ মাসে। সেই সরকারের এই নৈরাজ্যকর-নিরাপত্তাহীনতার মধ্যে দেশে নির্বাচন ক্রমশ সহিংসতাকে উশকে দিচ্ছে। উত্তরণে সেনা বাহিনীর কঠোর পদক্ষেপ জরুরী বলে আমি মনে করি। নির্মম হলেও সত্য যে, জাতিকে কান ধরে ওঠবস করার যোগাড় করেছে ছাত্র নামধারী রাজনৈতিক-অর্থনৈতিক সুবিধাভোগি কিছু দেশ ও স্বাধীনতাবিরোধী। যাদের কাছে ছাত্রদের জীবন-রক্ত-অঙ্গহানী কেবলই ক্ষমতায় আসবার আর টাকা কামানোর উপায় ছিলো। তার প্রমাণ নতুন দলের নেতাদের হলফনামাতেই পাওয়া যাচ্ছে। তারা হলফনাতেই যদি দুর্নীতির প্রমাণ তুলে ধরতে পারেন, তাহলে বাস্তবে তারা কতটা দুর্নীতি করেছে তা ক্ষতিয়ে দেখার দায়িত্ব দুদকের হলেও সেই রাস্তা বন্ধ, কারণ দুদক দন্তহীন বাঘ। তিনি এসময় গত ২৯ ডিসেম্বর তার উপর হামলার ঘটনা তুলে ধরে বলেন, বিজয়ের মাসে এসে সন্ত্রাসীদের হামলার শিকার হলাম, অথচ তা খতিয়ে দেখার জন্য, আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ-প্রশাসনের কোনো পদক্ষেপই দেখলাম না। তারা ব্যস্ত আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের পা চাটাচাটিতে। এমন পরিস্থিতিতে নির্বাচনে যাওয়ার মত কোনো পরিবেশ না থাকায় আমরা কিছু স্থানে স্বতন্ত্র মনোনয়নপত্র সংগ্রহ করলেও আর জমা দেইনি।

এসময় নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্র

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা 

আশাশুনিতে পৈত্রিক সম্পত্তিতে ভেকু মেশিনে মাটি কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ

প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও ডিজিটাল নাগরিকত্ব শীর্ষক শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতা বহিষ্কার

সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ৬ পদে রদবদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে ধূমপানমুক্ত ঘোষণা

আজ আওয়ামী দোসরদের নতুন জোটের আত্মপ্রকাশ

ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

আশাশুনি এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা