মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

স্মৃতিসৌধে পিনাকী-ইলিয়াসের কঠোর শাস্তি দাবি নতুনধারার

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১৬, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ : জাতীয়  স্মৃতিসৌধে ‘বিজয় দিবস’-‘স্বাধীনতা’কে কটুক্তি করায় পিনাকী-ইলিয়াসের কঠোর শাস্তি দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে তারা স্লোগান তোলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলায়-পাকিপন্থীর ঠাঁই নাই।’ ‘বিজয়ের এই মাসে ইলিয়াসের বিচার চাই।’ ‘পিনাকী-ইলিয়াস পাকিস্তানি-বাংলাদেশের সবাই জানি।’

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর গণমাধ্যমের সাথে আলাপকালে নতুনধারার রাজনীতির প্রর্বতক কলামিস্ট মোমিন মেহেদী বলেন, স্বাধীনতা-মুক্তিযুদ্ধ রক্ষার দায়িত্ব বা বিক্রির করবার অধিকার কোনো রাজনৈতিক দলকে যেমন দেয়া হয়নি, ঠিক তেমনি কোনো রাজনৈতিক দল যদি বিজয় দিবস-স্বাধীনতা দিবস পালন না করে তাদের দলেরও নিবন্ধন রাখা যাবে না। বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদেরকে কোথাও রাজনীতি করতে দেয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মন্ডল, হুমায়ুন কবির জীবন, সদস্য শেখ সালমান, কোরবান আলী প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, আজ মহান বিজয় দিবসে এসে স্পষ্ট বলতে চাই- স্বাধীনতার বিষয়ে কোনো সমালোচনা নতুনধারা বাংলাদেশ এনডিবি মেনে নেবে না। সে যে-ই হোক, কোনো ছাড় দেবে না বাংলাদেশের মানুষ। খবর বিজ্ঞপ্তির।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরা শহরে আলহাজ্ব আব্দুর রউফ এঁর নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

বিধবা ভিক্ষুকের ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

বুধহাটা পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স উদ্বোধন

ঈদুল আজহা কবে জানাল আমিরাত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের আহ্বান : সাংবাদিক কর্মশালায় বক্তারা

কয়রায় স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচর্যা উপকরন বিতরণ

আশাশুনির বড়দলে খাল খননের উদ্যোগ ১২ হাজার বিঘা জমিতে সোনার ফসল ফলবে

স্মৃতিসৌধে পিনাকী-ইলিয়াসের কঠোর শাস্তি দাবি নতুনধারার

ছাত্র শিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিগবাতুল্লাহ