শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে আরব আমিরাত 

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৮, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ :  ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অপরাধমূলক তৎপ অভিযোগে পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রেখেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের মানবাধিকার বিষয়ক কমিটিকে সালমান চৌধুরী জানান, পাকিস্তানে যারা কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারী— কেবল তাদেরকেই ভিসা দিচ্ছে আমিরাত; বাকি সাধারণ পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে বেশ কিছুদিন ধরে।

পাকিস্তানের সিনেট সদস্য এবং মানবাধিকার সংক্রান্ত সিনেট কমিটির চেয়ারম্যান সামিনা মুমতাজ জেহরিও এ তথ্য স্বীকার করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের নাগরিকদের অধিকাংশই আমিরাতের ভিসার আবেদন করে ব্যর্থ হচ্ছেন, মুষ্টিমেয় যারা সফল হচ্ছেন— তাদেরও অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

পাকিস্তানের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উদ্যোক্তা আসিম বেগ জানিয়েছেন, আমিরাতে পাকিস্তানিদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ উত্তরোত্তর বাড়ছে। সম্ভবত এ কারণেই পাকিস্তানিদের ভিসাপ্রদান স্থগিত রেখেছে দেশটি।

পাকিস্তান ও আরব আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আছে। আমিরাত মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার এবং রেমিট্যান্সের প্রধান উৎস। আমিরাতে যেসব দেশের অভিবাসীরা স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের মধ্যে পাকিস্তানিরা শীর্ষে।

প্রতি বছর ইসলামাবাদে আমিরাতের দূতাবাসে প্রতি বছর ভ্রমণ ও কর্মভিসার জন্য আবেদন করেন গড়ে ৮ লাখেরও বেশি পাকিস্তানি।

সূত্র : ডন

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আজ বাংলাদেশে আসছে ফিফা ট্রফি

প্রি-প্রাইমারীর কোমলমতি শিশুদের বরণ

বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ ও মতবিনিময়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্ন প্রণয়নে স্বচ্ছতার অভাব : জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শুটিংয়ের জন্য পাহাড়ে ফিরলেন সজল-বুবলী

বেতন-বোনাস পরিশোধ না হলে জনকণ্ঠ মালিকের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি

সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়নের দাবি

সাতক্ষীরা শহর ৫নং ওয়ার্ড জামায়াতের অফিস উদ্বোধন

তেলের বাজারে বড় ধাক্কা, এক লাফে বাড়ল ১০ শতাংশ