বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দোয়া ও কোরআন খতম অনুষ্ঠানে মিঠু : খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ 

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৩, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল ও পাঁচবার কোরআন খতম হয়েছে।

জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী শহরের লেকভিউতে এ দোয়া মাহফিল ও কোরআন খতম আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে নাছিম ফারুক খান মিঠু বলেন, দেশের জন্য নিবেদিতপ্রাণ ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তিনি দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য যে ত্যাগ ও অবদান রেখেছেন, তা আমরা চিরস্মরণীয় মনে রাখি। আমরা তার দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। দোয়া মাহফিল ও কোরআন খতমের মাধ্যমে মহান আল্লাহর দরবারে তার সুস্থতা ও দেশের জনসেবায় পুনরায় সক্রিয় হওয়ার জন্য প্রার্থনা করছি।

মাহফিলে দোয়া পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের ইমাম মুফতী ইয়াসিন আলম খান। তিনি দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভ এবং পুনরায় জনসেবায় অবতীর্ণ হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।

দোয়ায় তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সর্বজন স্বীকৃত এই সম্মানী ব্যক্তিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েন না।

এ ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের দোয়া করেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সহ সমন্বয়ক ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃনাছির উদ্দীন, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শরিফুজ্জামান সজীব, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুলবুল, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাহেদ, শহর ছাত্র দলের আহবায়ক আয়ুব হোসেন, সদস্য সচিব মো. শাহিন ইসলাম, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ঘোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সোহরব হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন, ব্যবসায়ী শাফিন আরমান খান, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আহাদ প্রমুখ।

দোয়া মোনাজাত শেষে হাফেজে কোরআন, এতিম, দুস্থ অসহায়দের সঙ্গে নিয়ে মধ্যাহ্ন ভোজে অংশ নেন নাছিম ফারুক খান মিঠু।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের অপকৌশল মেনে নেয়া হবে না-সাতক্ষীরায় মানববন্ধনে বক্তারা

সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

সুপ্রিম কোর্টের ২০২৬ সালের বর্ষপঞ্জি অনুমোদন, অবকাশকালীন ছুটি ৬৩ দিন

জানুয়ারিতে রপ্তানি আয় আরও কমলো

ইরান ইস্যুতে ট্রাম্প সুর নরম করলেন, নেপথ্যে জানা গেল কারণ

সাতক্ষীরায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন

কয়রায় প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা  বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা 

নাশকতা প্রতিহত করতে রাজধানীর ১৪ স্পটে থাকবে শিবির

নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’

নির্বাচন বিলম্বিত হোক, তা কোনোভাবেই চায় না বিএনপি’

কাটাখালী হাফিজিয়া মাদরাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত