শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ১৮, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: প্রাকৃতিক দুর্যোগ আর লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকা উপকূলীয় জেলা সাতক্ষীরা। সম্ভাবনায় ভরপুর হলেও টেকসই উন্নয়নের অভাবে পিছিয়ে পড়া এই জনপদের জন্য এবার পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনের দাবি উঠেছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি এ দাবি জানিয়ে ২১ দফা উন্নয়ন প্রস্তাব তুলে ধরে। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, কৃষি, মৎস্য ও দুগ্ধ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সাতক্ষীরা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী অঞ্চলের একটি। বছরে বিপুল পরিমাণ ধান, মাছ, চিংড়ি, দুধ, শাকসবজি, আম ও মধু উৎপাদন হলেও লবণাক্ততা ও জলাবদ্ধতার কারণে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় জেলার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। কৃষিজমি কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে পড়েছে। ফলে জীবিকার সন্ধানে বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।

এতে বলা হয়, দেশের অন্যান্য অঞ্চলের মতো একই নকশায় নির্মিত অবকাঠামো উপকূলের জন্য উপযোগী নয়। ফলে সড়ক, বাঁধ ও বিভিন্ন স্থাপনা অল্প সময়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা উন্নয়নকে টেকসই হতে দিচ্ছে না। এই প্রেক্ষাপটে উপকূলের বাস্তবতা বিবেচনায় পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনের পাশাপাশি বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় স্থাপন, রেল সংযোগ, পূর্ণাঙ্গ স্থল ও নৌবন্দর চালু, মেডিকেল কলেজ কার্যকর করা, শিল্পাঞ্চল গড়ে তোলা, নিরাপদ পানির ব্যবস্থা এবং জলাবদ্ধতা ও নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণসহ ২১ দফা প্রস্তাব তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ আব্দুল হামিদ, সনাকের সাবেক সভাপতি হেনরি সরদার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিপিবির আবুল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, শ্রমিক নেতা শেখ হারুন অর রশিদ এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জিসহ স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

৫ হাজার টন চাল নিয়ে মোংলা বন্দরে ভারতীয় জাহাজ

সামরিক বল প্রয়োগ না করে গ্রিনল্যান্ড কিনতে অনড় ট্রাম্প

ভ্যাটিকান ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ অংশ নেবে না

কলারোয়ায় রেড ক্রিসেন্ট কলারোয়া উপজেলা টিমের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন….মুহাদ্দিস রবিউল বাশার

১৩ ঘণ্টার ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত

আশাশুনি অফিসার্স ক্লাবে ইউএনও  কৃষ্ণা রায়কে বিদায় সংবর্ধনা

৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

আশাশুনিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা