রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ১২, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ

সময় ডেস্ক :: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার সাংবাদিকদের শিরীন শারমিন চৌধুরীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ রোববার গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত।

গত মঙ্গলবার এ মামলায় শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

শিরীন শারমিন চৌধুরীকে গত মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার সাংবাদিকদের বলেন, শিরীন শারমিন চৌধুরীর জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তা যাচাই–বাছাই করা হয়। পরে তাকে মুক্তি দেওয়া হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নির্বাচিত হলে বন্ধ মিল ও কলকারখানা পুনরায় চালু করব : আউয়াল

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্বাধীনতাবিরোধী দল জামায়াতকে দেশের কোনও মানুষ বিশ্বাস করে না: মির্জা ফখরুল

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

দরগাহপুরে সাংবাদিক আরাফাতের চাচীর দাফন সম্পন্ন

সাতক্ষীরা যুবদলের সাবেক সম্পাদক মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

পাইকগাছায় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে…… মনিরুল হাসান

সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন রোধে অভিজ্ঞতা বিনিময় সভা 

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু