মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

বেতন-বোনাস পরিশোধ না হলে জনকণ্ঠ মালিকের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ১৭, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: দীর্ঘ নয় মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন দৈনিক জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে বেতন-ভাতা ও বোনাস পরিশোধ না করলে মালিকের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১৬ মার্চ) সকাল থেকে গ্লোব জনকণ্ঠ শিল্পপরিবারের ভবনে এই অবস্থান কর্মসূচি চলছে।

জনকণ্ঠের সাংবাদিকরা জানান, চলতি মার্চ মাসের ৫ তারিখের মধ্যে বকেয়া পরিশোধ এবং ১৫ মার্চের মধ্যে ঈদের বোনাস দেওয়ার কথা থাকলেও পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান তা পরিশোধে ব্যর্থ হয়েছেন। এর ফলে জনকণ্ঠে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ায় জনকণ্ঠের কয়েকশ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। বারবার পাওনা পরিশোধের নির্দিষ্ট তারিখ দেওয়ার পরও কর্তৃপক্ষ তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যা সাধারণ সংবাদকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে।

আন্দোলনকারীরা জানান, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি ও সমাবেশ অব্যাহত থাকবে। বেতন সংকটের কারণে সৃষ্ট এই স্থবিরতায় পত্রিকাটির স্বাভাবিক প্রকাশনা ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জনকণ্ঠের সাংবাদিকরা জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এর মধ্যে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান সব বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ না করলে তার বাসভবন ঘেরাও করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুখরালীতে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে আলহাজ্ব মো. আব্দুল রউফের নির্বাচনী পথসভা

স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন

আশাশুনির বড়দলে খাল খননের উদ্যোগ ১২ হাজার বিঘা জমিতে সোনার ফসল ফলবে

সাতক্ষীরা যুবদলের সাবেক সম্পাদক মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

দেবহাটায় দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা, নারী সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি

সাতক্ষীরায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় শীর্ষক গণমাধ্যম পেশাজীবীদের  কর্মশালা 

নির্বাচনে জামায়াত বিজয়ী হলে স্বপ্নের কয়রা গড়া তোলা হবে : মাওলানা আবুল কালাম আজাদ 

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

তালায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত

বিল নিয়ে আইনমন্ত্রীর মন্তব্যে বিরোধীদলীয় নেতার প্রতিক্রিয়া