রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

অস্কারের মঞ্চে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ১৫, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা অস্কারের এবারের আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। তবে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকতে পারছেন না সিনেমাটির ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এতে মোতাজ মালহিস একজন কল সেন্টার অপারেটরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি হিন্দকে উদ্ধারে সাহায্যের চেষ্টা করেন।

সামাজিক মাধ্যমে মোতাজ জানান, ফিলিস্তিনি নাগরিক হওয়ার কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো বড় আয়োজনে যোগ দিতে না পারাটা সত্যিই কষ্টের। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথিপত্র ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ বিধিনিষেধ আরোপ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

Home

হাদির স্ত্রীর আবেগঘন বার্তা ইনকিলাব মঞ্চের ভবিষ্যত নিয়ে

তালা উপজেলার খলিশখালী ইউনিয়নে দুই কোটি টাকা ডাকাতি

সংসদে বিরোধীদলীয় নেতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব

খালেদা জিয়া দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন….বাপ্পী

বিওয়াইডি বাংলাদেশের ‘ইউথ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম এর প্রথম দফা সফলভাবে সম্পন্ন

আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

আশাশুনি অফিসার্স ক্লাবে ইউএনও  কৃষ্ণা রায়কে বিদায় সংবর্ধনা

আশাশুনির কুল্যায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

সাতক্ষীরায় টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের ধরনসমুহ এবং প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা