এস,এম মোস্তাফিজুর রহমান :: আশাশুনি প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকাল ৫.৩০ টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন নব- নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার।
প্রেস ক্লাব সভাপতি এস,কে হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক লিংকন আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে ও অন্যদের মধ্যে আলোচনা রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান,উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়োবে আমীর মাওঃ নুরুল আফছার মুরতাজা,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব,সেক্রেটারী আকাশ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জজ কোর্টের এপিপি এড.শহিদুল ইসলাম,অধ্যক্ষ মুজিবুর রহমান,বিএনপি নেতা আঃ আলিম,ডাঃ শাহিনুর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, সরকারি কর্মকর্তা,সাংবাদিক,এনজিও কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওঃ ফেরদাউস হোসেন।
এমপি মুহাদ্দিস রবিউল বাশার বলেন,রমজান মাস ধৈর্য্যের মাস,সংযমের মাস,কুরআন নাজিলের মাস। মানব ইতিহাসের শুরু থেকে রোজা ছিল,আজও আছে, সেষ পর্যন্তও থাকবে। আমরা একমাস রোজা রেখে যদি সংযম করতে পারি,মিথ্যা ত্যাগ করতে পারি,পাপ পরিহার করতে পারি,তাহলে সিয়াম সার্থক হবে।
যে রোজা রেখে মিথ্যা,অপকর্ম,চোগলখুরি, অন্যায়-পাপ ছাড়তে না পারে তার রোজা রেখে লাভ নেই। ইফতার মাহফিল অনুষ্ঠান শেষে প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মুহাদ্দিস রবিউল বাশার বলেন,সংসদীয় আসনের উন্নয়ন ও জনমানুষের কল্যানে কাজ করতে পারেন সেজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি আশাশুনি প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় তালিকা তৈরির জন্য পরামর্শ প্রদান করেন।
আশাশুনিতে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল
আশাশুনি প্রতিনিধি।।আশাশুনিতে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় উপজেলা কার্যালয়ে পশ্চিম থানা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক,ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম,দপ্তর সম্পাদক নাহিদ হাসান,অর্থ সম্পাদক মতিউর রহমান।অন্যদের মধ্যে উত্তর থানা শাখা সভাপতি মোখলেছুর রহমান,সেক্রেটারি ফায়সাল হোসেন,পশ্চিম শাখার উপজেলা সেক্রেটারি রেদওয়ান আহমেদ,কলেজ সম্পাদক ওমর ফারুক,সাহিত্য সম্পাদক ফরিদুজ্জামান,প্রকাশনা সম্পাদক ওসমান গনি, পাঠাগার সম্পাদক জাকির হোসেন,আশাশুনি সরকারি কলেজ সভাপতি অলিউল্লাহ প্রমুখ।

















