রবিবার , ৮ মার্চ ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

হাদি হত্যার মূল আসামি বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় পুলিশের হাতে গ্রেপ্তার

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৮, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ

সময় ডেস্ক :: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত প্রধান দুই আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গোপন সূত্রে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় যে, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধ করে দুই বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে। তারা সুযোগ পেলেই আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।

এই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে ৭ ও ৮ মার্চ ২০২৬ তারিখের মধ্যবর্তী রাতে বনগাঁ এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— রাহুল ফয়সাল করিম মাসুদ (৩৭), বাসিন্দা পটুয়াখালী, বাংলাদেশ। আলমগীর হোসেন (৩৪), বাসিন্দা ঢাকা, বাংলাদেশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদীকে হত্যা করে পালিয়ে যায়। এরপর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে, যাতে সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যেতে পারে।

এ ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা করা হয়েছে। আজ সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছ

ওসমান হাদি গতবছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাচ্ছিলেন, তখন বাইকে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

পুলিশ তদন্তে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনসহ অনেকের নাম সামনে আসে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগর থানায় ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

কয়রায় আইনজীবীদের সাথে জামায়াতের এমপি প্রার্থী আবুল কালামের মতবিনিময়

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন কর্মকর্তা আটক

নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

সাতক্ষীরায় জ্বালানি তেল সংকটে হুমকির মুখে প্রাণিসেবা কার্যক্রম

সাতক্ষীরা সদর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত 

নিলামের আগেই সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে,মোদীর প্রত্যাশা