সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

শুটিংয়ের জন্য পাহাড়ে ফিরলেন সজল-বুবলী

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৪, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ির গারো পাহাড়ঘেরা ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং চলছে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন ঢালিউড নায়িকা শবনম বুবলী ও জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। এটি নির্মাণ করছেন রাশেদা আক্তার লাজুক।

জুনের শেষ থেকে বন্ধ ছিল ‌‘শাপলা শালুক’ ছবির শুটিং। বিরতি শেষে গতকাল রোববার থেকে শুটিংয়ে ফিরছেন সজল ও বুবলী।

পরিচালক রাশেদা আক্তার বলেন, ‘আগামী ২ ডিসেম্বর পর্যন্ত শুটিং চলবে। একটি গান ছাড়া ছবির পুরো কাজ শেষ হবে। আগেই শেষ হতো, মাঝে বুবলী কয়েক মাস দেশের বাইরে ছিল

‘শাপলা শালুক’ সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে জানতে চাইলে সজল বলেন, ‌‘খুব ডিটেইলটা বলতে চাচ্ছি না। এটুকু বলি-এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সব চরিত্রই খুব চ্যালেঞ্জিং। একদমই সাধারণ ও চিরচেনা চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোমান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। আশা করি ভালো কিছু হবে।’

সিনেমাটি নিয়ে শবনম বুবল বলেন, ‘এখানে দারুণ লোকেশনে শুটিং হচ্ছে, খুবই দারুণ পরিবেশ। এই লোকেশন দর্শক খুব পছন্দ করবে। যেকোনো সিনেমায় অভিনয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে গল্প, আমার চরিত্র ও চিত্রনাট্যের বিষয়গুলোতে গুরুত্ব দিই। আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এমন চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে।’

‘শাপলা শালুক’ সিনেমায় বুবলী ও সজলের পাশাপাশি সুমন আনোয়ার, দিলরুবা দোয়েলসহ আরও অনেকেই অভিনয় করছেন।

 

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ভারতে ডাইনি সন্দেহে ঘরে স্বামী-স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা

আমাকে নমিনি করার পরে নেতাকর্মীরা ভোটের মাঠে ঝাপিয়ে পড়েছে: কাজী আলাউদ্দীন 

ন্যায়বিচার নিশ্চিতে কেবল আদালত নয়, সকলকে একসাথে কাজ করতে হবে- নজরুল ইসলাম

ইরানের সাথে যুদ্ধের মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির

ডিপজলের বিরুদ্ধে মামলা: অভিযোগের সত্যতা পায়নি সিআইডি

কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান

বাংলাদেশের তিন বাহিনীর সঙ্গে যোগাযোগ বজায় রাখছি : ভারতের সেনাপ্রধান

এনসিপি সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায়

বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে তাপস বৈশ্যর ক্ষোভ, বৈষম্যের অভিযোগ তুললেন সাবেক পেসার