বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

তালায় যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৫, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ

এস এম মোতাহিরুল হক, তালা :: সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে ‘যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ২ টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে মাওঃ কবিরুল ইসলামের পরিচালনায় কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম মুকুল এবং জেলা নায়েবে আমীর ডা: মাহমুদুল হক।উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ,নায়েবে আমীর মাষ্টার আঃ মালেক,সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহ সেক্রেটারি মাওঃ মাছুম বিল্লাহ।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের একটি আদেশ মানলাম, অন্যটি মানলাম না, এটা ইসলাম নয়। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামি জীবন বিধান ও কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। ইসলামে যাকাত প্রদান করা বিত্তশালীদের জন্য ফরজ ইবাদত। যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে তারা যদি আদায় না করে তাহলে কঠোর শাস্তি ভোগ করতে হবে। সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে।

মুসলিম জাহানের নেতা হযরত মুহাম্মদ (সঃ) অসহায়, দরিদ্র মানুষের কল্যানে ও দারিদ্র্য বিমোচনে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছিলেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দলীয় কর্মীদের বিত্তশালী কাছ থেকে জাকাত ফেতরা সংগ্রহ করে দরিদ্রদের মাঝে বিতরণের আহবান জানান তিনি।

বক্তারা যাকাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, যাকাত কেবল ধর্মীয় বিধান নয়, বরং এটি সামাজিক অর্থনীতিকে শক্তিশালী করার একটি অন্যতম মাধ্যম। পবিত্র রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান। সেমিনার শেষে উপস্থিত সকলের সম্মানে ইফতার পরিবেশন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

এর আগে এম পি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। বিকালে তিনি তালা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ( মাঝিয়াড়া) পথসভা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে ইসলামকাটী সুজনশাহা ফুটবল মাঠে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যশোরে ছাত্রদল নেতা সোহানের ওপর হামলার ঘটনায় চোর আলামিন গ্রেপ্তার

অস্কারের মঞ্চে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার

কয়রায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন 

ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী

আশাশুনির কুল্যায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

আশাশুনিতে নির্বাচনী লিফলেট নিতে গিয়ে ভ্যান চাপায় শিশু নিহত

দরগাহপুরে সাংবাদিক আরাফাতের চাচীর দাফন সম্পন্ন

খালেদা জিয়ার মৃত্যুতে মৌতলায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মানবিক বাংলাদেশের পক্ষে সর্বত্র গণজোয়ার তৈরি হয়েছে : জামায়াত আমীর

‘খাল খননে জিয়াউর রহমানের নাম সামনে আসবে বলে উদ্যোগ নেয়নি বিগত সরকার’