সোমবার , ২ মার্চ ২০২৬ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কুরআন বুঝে পড়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে” এমপি ইজ্জত উল্লাহ

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ২, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ

কলারোয়া প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ-এর সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইমামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, সাবেক আমীর মাওলানা মোঃ ওমর আলী, মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আবু তালেব, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান রোমেল, সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আব্দুল কাদের, জাবিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, “রমজান কুরআন নাজিলের মাস এবং ইসলামের বিজয়ের মাস। এই মাস আমাদের আত্মশুদ্ধি, তাকওয়া ও ঈমানী শক্তি সঞ্চয়ের মাস। কোরআনকে শুধু তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর মর্মবাণী অনুধাবন করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের মাধ্যমেই আল্লাহর জমিনে দ্বীন কায়েম সম্ভব।”

তিনি আরও বলেন, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গঠন, দুর্নীতি-অন্যায় পরিহার এবং ইসলামী আদর্শে পরিচালিত জীবনব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং ইফতারের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইরানে দ্রুত জয় চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু এখন চড়া মূল্য দিতে হচ্ছে

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সকলকে কাজ করতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ 

জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক

মৌলভীবাজারের সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকারী ১০ জনকে আটক

জেলা পুলিশ সুপার ও ৩৩ বিজিবি অধিনায়কের সাথে ভোমরা  সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় 

অনিয়ম আার অব্যবস্থাপনায় মেতে উঠেছে বাংলাদেশ তায়কোয়াডোর বাবলু ও এরশাদ

নির্বাচনের পর কৃতজ্ঞতা জানাতে জনতার মাঝে এমপি ইজ্জত উল্লাহ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের মাথা ফাটালো যুবদলের নেতাকর্মীরা

হ্যাচারি পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, মানসম্মত পোনা উৎপাদনের লক্ষ্য অর্জন বিষয়ক গোলটেবিল আলোচনা

জুট মিলস করপোরেশনের হাজার কোটি টাকার সম্পদ লুটের অভিযোগ