রবিবার , ১ মার্চ ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ওমানের বন্দরে ড্রোন হামলা

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ১, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: ওমানের গুরুত্বপূর্ণ দুকম বন্দরে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন বিদেশি কর্মী আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দর লক্ষ্য করে দুটি ড্রোন হামলা হয়েছে। এতে একজন বিদেশি কর্মী আহত হয়েছেন।

আল জাজিরা বলছে, একটি ড্রোন কর্মীদের বাসস্থানে আঘাত করেছে, আর দ্বিতীয় ড্রোনের ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাঙ্কের কাছে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে অন্য কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনে হামলার কথা জানিয়েছে ইরান। তবে আজ ওমানে কারা হামলা চালিয়েছে এখনও জানা যায়নি।

আল জাজিরা জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে ১৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন ছুড়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আবুধাবির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিমানবন্দরে হামলায় কমপক্ষে ১ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। আন্তর্জাতিক যান চলাচলের জন্যবিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি

বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

শীতকালে ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ

আহছানিয়া মিশনের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৬৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান

কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান

জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করবো — মুফতী ফয়জুল করীম

নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ

হলফনামা তো নয় যেন দুর্নীতিনামা : মোমিন মেহেদী

ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা