সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি রবিউল বাশার

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ণ

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছেন নব নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। রবিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০.১৫ টায় দোকান পরিদর্শনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করা হয়।

শুরুতে আশাশুনি ব্রীজের কাছে আশাশুনি বাস স্ট্যান্ডে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দু’টি দোকান পরিদর্শন করা হয়। এসময় এমপি রবিউল বাশার ক্ষতিগ্রস্থ দোকান দুটি ও পুড়ে যাওয়া মালামাল দেখেন এবং ক্ষতিগ্রস্থ দু’ব্যবসায়ীকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। পরে তিনি আশাশুনি থানা পরিদর্শন, পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বেলা ১১.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

উপজেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন। দুপুর ১২ টার দিকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে গমন করেন। হাসপাতালের সার্বিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এর ব্যাপারে কথা বলেন। পরে কমপ্লেক্সের সকল সেক্টর ঘুরে ঘুরে দেখেন এবং হাসপাতালের রোগিদের খোঁজ খবর নেন।

এসময় ১৯ জন রোগিকে ৫০০ টাকা করে চিকিৎসা সহায়তা ও একটি করে খাদ্যের প্যাকেট প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি শামীম আহমেদ খান, জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আফসার মোর্তজা, সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, বায়তুল মাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশার এমপি তার বক্তব্যে বলেন, আমরা দেশ ও জাতির কল্যাণ চাই। মানুষের অধিকার নষ্ট না হয়, সম্মান মর্যাদা ক্ষুন্ন না হয়, নিরাপত্তা লাভ করতে পারে, শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে থাকতে পারে সেজন্য কাজ করতে চাই। তিনি বলেন, কোথাও কোথাও ভোট দেওয়া, না দেওয়া নিয়ে মতবিরোধ, ভিন্ন মতালম্বী ভোটারদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা কোন প্রকার প্রতিশোধ বা চাপ সৃষ্টিকে মেনে নিতে পারিনা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আমি আপনাদের ছেড়ে যাবো না, বিপদে আপদে পাশে থাকবো… মনিরুল হাসান বাপ্পী

সাতক্ষীরায় জমে উঠেছে সংসদ নির্বাচন, মূল প্রতিদ্বন্দ্বিতায় জামায়াত ইসলামী ও বিএনপি

সাতক্ষীরা প্রেসক্লাবে ‘ভুয়া কমিটি’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পুলিশ সুপার 

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে আরও ২ লাখ ২০ হাজার টন গম

টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে রেড নোটিশ জারির আদেশ

আকবর ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ 

পাইকগাছা-কয়রার মানুষের সাথে ভোট নিয়ে প্রতারণা করা হয়েছে

ধানের শীষ বিজয়ে ঐক্যবদ্ধ সাতক্ষীরা জেলা বিএনপি, ধানের শীষের বিজয়ে অপার সম্ভাবনা

ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি