সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলের হামলা, ১১ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ২:৫৯ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে অন্তত ১১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনীর।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫ জন নিহত হন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে পৃথক হামলায় আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন।

এদিকে গাজা সিটির পূর্বে তাল আল-হাওয়া এলাকায় এক হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)-এর কমান্ডার সামি আল-দাহদুহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্রগুলো।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন এটি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নবগঠিত ‘বোর্ড অব পিস’-এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলারের অঙ্গীকার ঘোষণা করেছেন।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম নতুন করে এই হামলাকে ‘নতুন গণহত্যা’ এবং ‘অপরাধমূলক বিস্তার’ হিসেবে অভিহিত করে বলেন, “এটি স্পষ্টতই মাটিতে একটি রক্তাক্ত বাস্তবতা চাপিয়ে দেয়ার চেষ্টা। এর মাধ্যমে বার্তা দেয়া হচ্ছে যে, গাজায় শান্তি প্রতিষ্ঠার সব প্রচেষ্টা অর্থহীন এবং যুদ্ধবিরতি চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চললেও দখলদার বাহিনী তাদের আগ্রাসন অব্যাহত রাখবে।”

গাজা কর্তৃপক্ষের তথ্যমতে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৬০১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৬০৭ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত বছরের ১০ অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে ইসরাইল অন্তত ১৬২০ বার এই চুক্তি লঙ্ঘন করেছে।

হামলার এই খবর এমন এক সময়ে এলো যখন ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ঘোষণা করেছেন যে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে নবগঠিত ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

ট্রাম্প জানান, বোর্ডের সদস্যরা গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার প্রদানের অঙ্গীকার করেছেন। এছাড়া গাজাবাসীদের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’ এবং স্থানীয় পুলিশের জন্য হাজার হাজার কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র এই বোর্ডে যোগ দিতে আগ্রহী দেশগুলোর কাছ থেকে ১ বিলিয়ন ডলার করে ফি দাবি করেছে। আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি রোজালিন্ড জর্ডান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রথম দেশ হিসেবে এই অর্থ দেওয়ার অঙ্গীকার করেছে বলে খবর পাওয়া গেছে। কুয়েতও এই উদ্যোগে যোগ দিতে পারে বলে গুঞ্জন রয়েছে। বাকি তিনটি দেশের নাম এখনও প্রকাশ করা হয়নি।

প্রাথমিকভাবে গাজায় ইসরাইলি যুদ্ধ বন্ধের প্রক্রিয়া হিসেবে ভাবা হলেও, ট্রাম্পের এই বোর্ডের লক্ষ্য এখন বিশ্বজুড়ে নানা সংঘাত নিরসন করা। রাজনৈতিক বিশ্লেষকরা একে জাতিসংঘকে এড়িয়ে চলার একটি মার্কিন প্রচেষ্টা হিসেবে দেখছেন। তবে যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রধান মিত্র এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

ট্রাম্প তার পোস্টে জোর দিয়ে বলেন, ‘হামাসকে অবশ্যই পূর্ণ ও তাৎক্ষণিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।’ পাল্টা বক্তব্যে হামাস মুখপাত্র হাজেম কাসেম বোর্ড অফ পিস-কে আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে চাপ দেয় এবং কোনো বিলম্ব বা কারসাজি ছাড়াই চুক্তি বাস্তবায়নে বাধ্য করে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় বৈরী আবহাওয়ায় বোরো ধানের আবাদে শঙ্কায় চাষীরা

সাতক্ষীরা-৪: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই, মাঠে পাল্লা ভারী কার?

হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার

বেহেস্তের প্রলোভন ও ভয়-ভীতিতে ধানের শীষের গণজোয়ার ঠেকাতে পারবেন না:পারুলিয়া জনসভায় আব্দুর রউফ

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, চূড়ান্ত হলো সূচি ও ভেন্যু

সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে লুটপাটের অভিযোগ জামায়াতের শাহজাহান চৌধুরীর

সাতক্ষীরায় নদী খননের মাটি লুটপাটে বাঁধা: পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে প্রহার

শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা, জনভোগান্তি চরমে

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার  অভিযোগে ৩ টি নৌকা জব্দ

আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত