মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আগরদাঁড়ী ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

মোঃ রবিউল ইসলাম :: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের বাঁশঘাটা ও বালিয়াডাংগা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বৃহৎ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বাঁশঘাটা ও ৪ টায় বালিয়াডাংগা এলাকায় এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। আগরদাঁড়ী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের (দাঁড়ীপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নারীরা সমাজের অর্ধেক শক্তি। নৈতিকতা, পর্দা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। জামায়াতে ইসলামী নারীদের মর্যাদা ও অধিকার রক্ষায় আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, দেশের চলমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। আগামী দিনে ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক চেয়ারম্যান শহীদ হাসান। তিনি তার বক্তব্যে বলেন,“ইসলামী আন্দোলনে নারীদের ভূমিকা ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই মহিলা সমাবেশ প্রমাণ করে—দ্বীনের পথে নারীরা জাগ্রত ও সচেতন।”

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন,যুব বিভাগের উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম, পি এস নাজিবুল্লাহ, আগরদাঁড়ী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ড.আজিজ হাসান আল ফুয়াদ, ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন মিলন, এ্যাডভোকেট মান্নাফ হোসেন, মাওলানা আফজাল হোসেন জিহাদী, মাওলানা আনিছুর রহমান ও লোকমান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ইসলামী আদর্শে জীবন গঠন, পরিবার ও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা, দ্বীনি শিক্ষা বিস্তার এবং নৈতিক অবক্ষয় রোধে নারীদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢাকা ক্যান্টনমেন্ট সিএসডি টাওয়ারে নতুন ফ্র্যাঞ্চাইজি স্টোর উদ্বোধন করলো বাটা

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

বিপুল পরিমাণ জাল নোটসহ ঢাকায় আটক ২

বাবা-ছেলের নৈপুণ্যে নোয়াখালীর কাছে পরাস্ত ঢাকা

১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাংবাদিক সুরক্ষা পরিষদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

শিক্ষা খাতে বিশ্বে দেশকে প্রথম স্থানে নেওয়ার পদক্ষেপ” (৬+ মাসের পরিকল্পনা)’

পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে বিএনপিতে যোগ দিলেন ২১৭ নেতাকর্মী