বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা গ্রেপ্তার-১

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২৯, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা সদরের আখড়াখোলা গ্রামের প্লেশ্রেণীর পড়ুয়া সেহজাদ হোসেন রিয়ানকে অপহরণের পর নির্যাতন করে
হত্যার পর লাশ পানিতে ফেলে গুম করার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায়

পুলিশ মোঃ আহাদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার

সকালে তাকে সাতক্ষীরা সদরের রাজনগর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা
হয়।
গ্রেপ্তারকৃত আহাদুজ্জামান সদর উপজেলার বল্লী ইউনিয়নের
বাউলডাঙা (মুচড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে
সে মুকুন্দপুর গ্রামের নানার বাড়িতে থাকে।
মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক
সুশান্ত কুমার ঘোষ জানান, রবিবার সকালে সেহজাদ হোসেন রিয়ানের
লাশ উদ্ধারের পর রাতেই তার বাবা আখড়াখোলা গ্রামের শাহাদাৎ হোসেন
বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগে
সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পেয়ে সিসি
টিভি ফুটেজ ও বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলা ছাড়াও অত্যাধুনিক

প্রযুক্তি ব্যবহার করে আহাদুজ্জামানকে সন্দিগ্ধ আসামী হিসেবে
রাজনগর বাজার থেকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেন। তাকে
জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতে পাঁচ দিনের রিমাণ্ড আবেদন
জানানো হয়েছে। তাকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারলে হত্যার
রহস্য ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা সম্ভব হবে।
প্রসঙ্গত, আখড়াখোলা গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে আলহ্বাজ্ব

সোয়েব হোসেন প্রিক্যাডেট স্কুলে প্লে শ্রেণীর পড়ুয়া সেহজাদ
হোসেন রিয়ান গত শুক্রবার বিকেলে তার নানা মুকুন্দপুর গ্রামের
মতিয়ার রহমানের বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। রবিবার সকালে তার

মামা মেহেদী হাসানের মাছের ঘের থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিখোঁজ হওয়ার এক সপ্তাহ আগে গ্রেপ্তার হওয়ায় আহাদুজ্জামান
রিয়ানের নানা মতিয়ার রহমানকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেন বলে
অভিযোগ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন-বল্লীর নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে: সাকি

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

পাইকগাছা-কয়রার মানুষের সাথে ভোট নিয়ে প্রতারণা করা হয়েছে

ডিপজলের বিরুদ্ধে মামলা: অভিযোগের সত্যতা পায়নি সিআইডি

ভেনেজুয়েলায় রাষ্ট্রগঠনে ট্রাম্পের জড়ানোর আশঙ্কায় রিপাবলিকানরা উদ্বিগ্ন

পিঁয়াজের দামে কারসাজিতে কৃষি কর্মকর্তারা যুক্ত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা

পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

বুধহাটায় বিদ্যুতের তারে লেগে মটর সাইকেল ২ যাত্রী আহত

আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে,মোদীর প্রত্যাশা