মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২০, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ মাঠে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ কমিটির আহবায়ক প্রফেসর শশী ভূষণ পাল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুকুমার দাস, মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, প্রফেসর এম এম রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক সহযোগী অধ্যাপক শরিফুল আলম প্রমুখ।

পরে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সোহানা রুম্মান ও প্রভাষক আশরাফ হোসেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সর্বকালের সর্বোচ্চ দামে স্বর্ণ

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান 

বল্লী ইউনিয়নের ঘরচালা ও রায়পুরে আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত:

অর্থনৈতিক  উন্নয়নে একসাথে কাজ করছে জাইকা, স্থানীয় সরকার বিভাগ ও সুইজারল্যান্ড

বিআরটিএ ও ডামের উদ্যোগে ১৯০৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান   

৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

আশাশুনিতে ভাষা শহীদ আনোয়ারকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারক লিপি প্রদান

মোঃ শহিদুল ইসলাম  বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান

শ্যামনগরে স্কুলছাত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবককে গণপিটুনি