সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাটকেলঘাটার খোরদো জামিয়াতুল সুন্নাহ মাদরাসা কমপ্লেক্সের আজীবন সদস্য সম্মেলন

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৯, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের খোরদো জামিয়াতুল সুন্নাহ মাদরাসা কমপ্লেক্সের আজীবন সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ইদ্রীস আলী খাঁনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর মিফতাহুল উলুম মাদরাসার মুহতামীম আল্লামা আসয়াদুজ্জামান।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা মুফতি ইয়াছিন আলম খাঁন ও মাওলানা ইলিয়াস হোসেন খাঁন প্রমুখ। মাদরাসার নির্মাণ কাজ সম্পন্ন করতে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালা করেন কেশবপুর মিফতাহুল উলুম মাদরাসার মুহতামীম আল্লামা আসয়াদুজ্জামান (দা: বা:)। দ্বীনি প্রতিষ্ঠান এই মাদ্রাসার নির্মাণ কাজের সকলকে শরিক হওয়ার আহ্বান জানানো হয়। এসময় খোরদো জামিয়া সুন্নাহ মাদরাসা কমপ্লেক্সের পরিচালনা কমিটির সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

নারীকে মারধর ছাত্রদল নেতা দল থেকে বহিষ্কার

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের

নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

কয়রায় প্রন্তিক কৃষকদের মাঝে বীজ সার  বিতরণ

সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা

শ্যামনগরে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

ইসিতে হাজির মামুনুল হক শোকজের জবাব দিতে

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে লুটপাটের অভিযোগ জামায়াতের শাহজাহান চৌধুরীর

ন্যায়বিচার নিশ্চিতে কেবল আদালত নয়, সকলকে একসাথে কাজ করতে হবে- নজরুল ইসলাম