সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়: উপ-প্রেস সচিব

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১২, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ

সময় ডেস্ক :: বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি তিনটি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

সোমবার (১২ জানুয়ারি) তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট।

বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয়, জানিয়েছেন উপ প্রেস সচিব আজাদ মজুমদার।

এর আগে একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আইসিসি’র সিকিউরিটি দায়িত্বে যারা আছেন, তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।

একটি হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজ অন্তর্ভূক্ত হয়। দুই হচ্ছে, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে, তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। আর তৃতীয় হচ্ছে, ইলেকশন যতো এগিয়ে আসবে ততো নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে, বলেন তিনি।

তবে আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এই দাবি করলেও বক্তব্যের এক পর্যায়ে বলেন যে বাংলাদেশ আইসিসিকে চিঠি দেয়ার পর আইসিসির উত্তরের প্রত্যাশা করছে। আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি, জানান আসিফ নজরুল।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় জ্বালানি তেল সংকটে হুমকির মুখে প্রাণিসেবা কার্যক্রম

কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছায় বিধবাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে দেবর গ্রেফতার

দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ উল হকের সুস্থতা কামনায় কযরা উপজেলা প্রেসক্লাবের বিবৃতি

পাইকগাছায় অগ্নিকান্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ব্যাপক ক্ষতিঃ দু’টি পশু দগ্ধ

আশাশুনির আনুলিয়ায় ১ কিঃমিঃ পিচের রাস্তা অবহেলা ও অনিয়মে ভেঙ্গে ভেঙ্গে পড়ছে

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় কমিটি গঠন

শীতকালে ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ

পাইকগাছায় সুধী সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত