মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জামায়াত নেতার পিতার ইন্তেকাল, উপজেলা জামায়াতের শোক

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৬, ২০২৬ ১:২১ পূর্বাহ্ণ

 

 সময় ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন টিমের অন্যতম সদস্য ও অর্থ সম্পাদক মোঃ মুরশিদ আলমের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার  বেলা ৩টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আলহাজ্ব শহীদুল ইসলাম দীর্ঘদিন দক্ষিণ পাথরঘাটা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কণ্ঠে আজানের ধ্বনি এলাকার মুসল্লিদের নামাজের প্রতি আহ্বান জানাত বহু বছর ধরে। তিনি ছিলেন একজন আল্লাহভীরু, সৎ ও সমাজে সম্মানিত ব্যক্তি।
তার ইন্তেকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এলাকাবাসী একজন দ্বীনদার ও ধর্মপ্রাণ মানুষকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে তার ইন্তেকালে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মোশাররফ হোসেন ও উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান এক যৌথ শোকবাণীতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শোকবাণীতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সামাজিক মাধ্যমে নয়, যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হবে সংঘাতের সমাপ্তি: ইরান

যাবজ্জীবনপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ শীর্ষনিউজ প্রতিবেদন

একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি

একটি সুন্দর ও মডেল সাতক্ষীরা গড়ে তুলতে সকলের সহযোগীতা চাইলেন এমপি আব্দুল খালেক

শ্যামনগরে পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে

আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে

কাটছে না সয়াবিন তেলের সংকট

খালেদা  জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের  উদ্যোগে দোয়া মাহফিল  অনুষ্ঠান

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির