মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পাইকগাছায় দম্পতিকে অচেতন করে বসতবাড়ি থেকে স্বর্ণালংকার লুট

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১১, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধিঃ  পাইকগাছায় খাবারে চেতনানাশক মিশিয়ে দম্পতিকে অচেতন করে বসতবাড়ি থেকে স্বর্নলংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে উপজেলার কপিলমুনির শ্যামনগরে মাওলানা আবু ইউসুফ (৬০) এর বাড়িতে এ ঘটনা ঘটে। অসুস্থ দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মাওলানা আবু ইউসুফ এর ছোট ভাই মফিজুল ইসলাম (৩৮) জানান, ভাইয়ের দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। বাড়িতে শুধু বয়স্ক ভাই আর ভাবি থাকেন। আমাদের ধারণা দুর্বৃত্তরা খাবারে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে দেয় পরে ওই খাবার খাওয়ার পর ভাই ভাবি অচেতন হলে তারা বসতবাড়ি থেকে দুই ভরি স্বর্নলংকার নিয়ে পালিয়ে যায়। সোমবার সকালে জ্ঞান ফিরলে দেখা যায়, ঘরের দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র ছাড়ানো ছিটানো ও গহনা গুলো নাই। পরে তাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নিরাপদ মন্ডল জানান, অজানা বিষক্রিয়ায় আক্রান্ত দুইজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয় টি খতিয়ে দেখবে বলে তিনি জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ জারি: স্বাগত জানালো আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম

একই পরিবারের ১৩ জনসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত

বেতন-বোনাস পরিশোধ না হলে জনকণ্ঠ মালিকের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি  মুক্ত দিবস পালন

পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

সুগন্ধি মিশিয়ে আতপ চাল পোলাওয়ের নামে বিক্রি

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

যমুনায় কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী