মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনিতে গ্রাম আদালতের  ডিএমআইই প্রশিক্ষন অনুষ্ঠিত

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১১, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি : আশাশুনিতে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। প্রশিক্ষন অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। প্রশিক্ষনে আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা করার জন্য ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া গ্রাম আদালতের ত্রৈমাসিক রিপোর্ট করার নিয়ম সম্পর্কে আলেচনা করেন এবং অংশ গ্রহনকারীদের কয়েকটি গ্রুপে ভাগ করে ইউনিয়ন থেকে উপজেলায় প্রেরনকৃত ফরম-১৭ হাতে কলমে অনুশীলন করান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম উপজেলায় প্রেরনের নির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হক।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাইকগাছা বনানী সংঘের দোয়া মাহফিল

যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’: মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার উন্নয়ন চাইলে অবশ্যই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে-দেবহাটার নওয়াপাড়ায় আব্দুর রউফ

নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপ্রেরণায় শিক্ষার্থীরা আবারো বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

কয়রায় খালেদা জিয়ার সুস্থতা  কামনায় দােয়া মাহফিল

কয়রায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া মাহফিল

দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি বুলবুল

শহীদ স্মৃতি কলেজের শিক্ষকদের সাথে সাতক্ষীরা-২ আসনের  প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর মতবিনিময় 

ধানের শীষের গণজোয়ার ও ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন কর্মকর্তা আটক