শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দিনে  তিতুমীর ফাইটার্স দলের জয়

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ৬, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ণ

নিউজ  প্রতিনিধি: মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে  সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর দ্বিতীয় দিনের  খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাতটায় সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের খেলায় অংশগ্রহণ করেন তিতুমীর ফাইটার্স দল বনাম আশ শিফা  ওয়ারিয়ার্স দল।
তিতুমীর ফাইটার্স দল টসে জিতে  ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে  নির্দিষ্ট ১২ ওভারের খেলায় ৩ উইকেটে ১২৪ রান করেন। বিপরীতে আশ শিফা  ওয়ারিয়ার্স দল নির্দিষ্ট ১২ ওভার শেষে ৮ উইকেটে ১০০ রান করে পরাজিত হন।
চারদলীয় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে   উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান, তিতুমীর ফাইটার্স দলের ফ্র্যাঞ্জয়িস ডা. আসাদুল্লাহ আল গালিব, তিতুমীর ফাইটার্স দলের ক্যাপ্টেন মন্জুরুল ইসলাম খান, আশ শিফা  ওয়ারিয়ার্স দলের ক্যাপ্টেন ডা. আসলাম হোসেনসহ কাশিম ক্রুজ,তিতুমীর ফাইটার্স,আশ শিফা  ওয়ারিয়ার্স,খালিদ রাইডার্স দলের খেলোয়ার ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিপাকে আফসানা মিমি ভুয়া আইডি নিয়ে

রউফ চেয়ারম্যান এমপি হলে দুই খাসি ছাগল জবাই করে খিচুড়ি খাওয়ানোর ঘোষণা

সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

যে কারণে তারেক রহমানের এখনই দেশে ফেরা সম্ভব হচ্ছে না

সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে ….মাওলানা আবুল কালাম আজাদ

জীবননগরে দুই গ্রুপের সংঘর্ষ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা

কয়রায় প্রত্যাশি প্রকল্পের অবহিতকরন সভা 

৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

আশাশুনিতে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা