শনিবার , ২১ মার্চ ২০২৬ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরার খানপুরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ঈদুল ফিতর উদযাপিত

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ২১, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ

আবু জাফর :: সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নের খানপুরে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে খানপুর বাজার জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী খানপুর ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের কথা থাকলেও ভোর থেকে বিরূপ আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে আয়োজক কমিটি স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ফলে ঈদগাহের পরিবর্তে মসজিদেই অনুষ্ঠিত হয় প্রধান জামাত, যেখানে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা নতুন পোশাকে সজ্জিত হয়ে ঈদের নামাজে অংশ নেন। এতে উৎসবের আমেজ কিছুটা ম্লান হলেও ঈদের আনন্দে কোনো ঘাটতি ছিল না।
নামাজ পূর্ববর্তী আলোচনায় বক্তারা বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শুদ্ধতার জয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ তাআলা আমাদের এই খুশির দিন উপহার দিয়েছেন। আবহাওয়ার বৈরিতায় কিছুটা বিঘ্ন ঘটলেও আল্লাহর ঘরে সমবেত হতে পেরে আমরা কৃতজ্ঞ। এই আনন্দ সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে।”

ঈদের নামাজে ইমামতি করেন পীরে কামেল আবুল হাসান (রহ.)-এর সুযোগ্য পুত্র আবু জাফর মোহাম্মদ মুফাসসির। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওয়াহিদুজ্জামান। তিনি দোয়া করেন, “হে আল্লাহ, আমাদের রোজা, নামাজ ও সকল ইবাদত কবুল করে নিন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনি আমাদের একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন।

আমাদের অন্তর থেকে হিংসা-বিদ্বেষ দূর করুন এবং এই জনপদের প্রতিটি ঘরে সুখ-শান্তি নাজিল করুন। দেশ ও জাতিকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুন। আমিন।”

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ঈদের খুশি ভাগাভাগি করে নিতে‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ

জ্বালানি’র কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দোয়া ও কোরআন খতম অনুষ্ঠানে মিঠু : খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ 

আশাশুনির বুধহাটায় ভোর রাতে ছাবড়া ঘর বেঁধে জমি জবরদখলের চেষ্টা

আল্লাহর প্রতি ভরসা ও নবীর দোয়া ছিল যে যুদ্ধের আসল শক্তি

মিনেসোটা থেকে ৭০০ অভিবাসন প্রয়োগ কর্মকর্তা প্রত্যাহার করল হোয়াইট হাউস

আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি রবিউল বাশার

কোরআনের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহবান মুহাঃ আব্দুল খালেকের

বিল নিয়ে আইনমন্ত্রীর মন্তব্যে বিরোধীদলীয় নেতার প্রতিক্রিয়া