মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ৩, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ
পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল

সময় ডেস্ক :: হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল
বিক্ষোভ ও মশাল মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

মশাল মিছিলটি ২ মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন, মো. বাবুল মিয়া, রুক মিয়া, মো. সুমন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নির্মমভাবে বাংলাদেশে স্বাধীনতার এত বছর পর এসেও পুলিম-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তাদের হাতে জীবন দিতে হচ্ছে, যারা রাজনীতির নামে অপরাজনীতি করছে। ছাত্র-যুব-জনতার নাম ভাঙ্গিয়ে ক্ষমতায় আসবার ষড়যন্ত্র করছে, তারাই আন্দোলনে নিরীহ মানুষকে হত্যার মত জঘণ্য-নিকৃষ্ট দানবিয় উৎসবে মেতে উঠেছিলো। গত আঠারো মাসেও সেই মানবতা বিরোধী হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজপথে ছিলাম, এখনো আছি। সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া অবধি রাজপথে থাকবে বাংলাদেশের রাজনীতিতে একমাত্র তারুণ্য নির্ভর রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবি।

এসময় বক্তরা ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ আবু সাঈদের বাবার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, আবু সাঈদের বাবার বক্তব্য অনুযায়ী তার ছেলের মাথায় আঘাতের চিহ্ন যেহেতু ছিলো, লাশ কবর থেকে উঠিয়ে সুষ্ঠু তদন্ত করে তা জাতির সামনে উপস্থাপন করা এখন সময়ের দাবি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান, আটক ৩

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন উন্নয়ন কমিটি

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন উন্নয়ন কমিটি

সাতক্ষীরা সদরে স্থানীয় সরকারের বাজেট অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

সাকিব-মাশরাফির ফেরার পথে যে শর্ত জুড়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের লতার ধলায় ফুটবল একাদশ ফাইনালে

পাইকগাছায় পুলিশের অভিযানে ১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বাংলাদেশিদের প্রত্যাবাসন বাড়াবে ইতালিঅবৈধ: রাষ্ট্রদূত