সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জুলাই বার্তাবীর সম্মাননায় ভূষিত সাতক্ষীরার মাহিনসহ ১০২ সাংবাদিক

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১২, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি :: জুলাইয়ের উত্তাল দিনগুলোতে রাজপথের প্রতিরোধ আন্দোলনের ইতিহাস কলম ও ক্যামেরার ফ্রেমে তুলে ধরার স্বীকৃতি হিসেবে ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাংবাদিক এইচ এম মাহিন।

দৈনিক কালবেলা পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত মাহিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাঠে থেকে মোবাইল ফোন, ক্যামেরা ও কলমের মাধ্যমে আন্দোলনের বাস্তব চিত্র পাঠকের সামনে তুলে ধরেন।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি একই সঙ্গে ফেলানী হত্যা দিবসের স্মরণে অনুষ্ঠিত হয়।

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে এবং জাম (JAM) ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)-এর সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ব্যক্তি, শহীদ পরিবারের সদস্য ও সাংবাদিকসহ প্রায় এক হাজার ২০০ জনের মধ্যে স্মারক ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে সাহসিকতা ও পেশাদার দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ১০২ জন সাংবাদিককে ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন করে মুক্তির স্বাদ পেয়েছে।’

তিনি আবু সাঈদসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং আন্দোলন চলাকালে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।

জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সিগবাহ বলেন, ‘শহীদদের মর্যাদা বা বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে।’

সভাপতির বক্তব্যে আগ্রাসনবিরোধী আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তারেক আজিজ বলেন, আহত জুলাই যোদ্ধাদের অংশগ্রহণ আন্দোলনের চেতনাকে নতুন করে উজ্জীবিত করেছে। তিনি ন্যায়বিচার নিশ্চিত করা এবং আগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব আলামিন আতিয়া ও ডাকসু সদস্য তাজিনুর রহমান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

পর পারে পাড়ি জমালেন কলারোয়ার সংবাদপত্র পরিবেশক অহিদুজ্জামান

পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে তাপস বৈশ্যর ক্ষোভ, বৈষম্যের অভিযোগ তুললেন সাবেক পেসার

বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’

১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা গ্রেপ্তার-১

সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত: সেনাপ্রধান