বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আজ শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানানো হবে

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ১২, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক : আজ জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে, সেই দিন জানা যাবে ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল মামলার রায়ের এই দিন ঠিক করবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে এই মামলায় কবে রায় ঘোষণা করা হবে তা ঠিক করার জন্য আজকের (১৩ নভেম্বর) দিন ঠিক করে রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত ২৩ অক্টোবর মামলার বিচারকাজ শেষে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের তারিখ জানানোর জন্য আজকের দিন ধার্য করেছিলেন। সেদিন ট্রাইব্যুনাল জানিয়েছিলেন, রায়ের এই তারিখ হবে অল্প সময়ের মধ্যে।

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে করা এ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থোকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করস হয়েছে।

নিয়মিত প্রতিদিনের দায়িত্বপালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি আজ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিয়োজিত থা

কবেন বলেও জানা গেছে।

সুপ্রিম কোর্ট এলাকায় দায়িত্ব পালনকারী গোয়েন্দা কর্মকর্তা কর্মকর্তা জাগোনিউজকে বলেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় যে কোনো ধরনের নাশকতা বা হট্টগোল এবং অপ তৎপরতা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা থাকবে বিভিন্ন স্তরে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহান শহীদ দিবসে বিএমএসএফের কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি নির্মূল করা হবে: বগুড়ায় তারেক রহমান

রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়” — এমপি ইজ্জত উল্লাহ

শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী

ট্রাকচালক হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

শওকত চেয়ারম্যানের নেতৃত্বে বাক প্রতিবন্ধী শিশুসহ গৃহবধুর উপর হামলা

আশাশুনিতে নিহত যুবক ইসমাইল হোসেনের দাফন সম্পন্ন

তামাক নিয়ন্ত্রণের অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত