শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

আশাশুনির কুল্যায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২৮, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ

জি এম মুজিবুর রহমান  : আশাশুনির কুল্যা ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্ববর) বিকালে কচুয়া সরকারি প্রাইমারী স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির পরীক্ষিত নেতা মঞ্জুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের  সব চেয়ে টেকসই করা হবে। আশাশুনিতে ইকোনমিক জোন সৃষ্ঠি করবো। বড়দলে হাসপাতাল করবো। মানিকখালী ব্রীজের টোল ফ্রি করবো। এক বছরে সকল রাস্তা পাকা করবো। তাঁত ও কুঠির শিল্প গড়ে তুলবো।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, কৃষক দলের কেন্দ্রীয় নেতা রাজিব উদ্দীন রুবি, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক তুহিন উল্লাহ তুহিন, পূজা উদযাপন ফ্রন্ট সদস্য সচিব প্রিতিষ রায়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, রবিউল আওয়াল ছোট, কৃষক দল আহবায়ক লিয়াকত হোসেন, শ্রমিক দলের সেক্রেটারী রুহুল আমিন, ছাত্রদলের সিনিঃ সহ সভাপতি আছাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি সমাবেশে যোগদানের পূর্বে উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম এস এম রফিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আশাশুনির ইরামনি ব্রিকসকে জরিমানা, ৩০০ বস্তা টায়ারের গুড়া (কার্বন) সহ ট্রাক জব্দ

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এখনও চালু রয়েছে দ্রুত পারাপার কার্যক্রম

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন সাবেক পিসিবি চেয়্যারম্যান

সাতক্ষীরার-৪টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের প্রার্থীগণ 

যুবকদের নৈতিকতা, দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে, কেউ বেকার থাকবে না

সরবরাহ প্রচুর তবুও দাম বাড়ছে  সবজির 

হাদিকে গুলি, আমাকে শোরুমে নিয়ে যান-সব সত্য বেরিয়ে আসবে: মোটরসাইকেলের মালিক

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সাথে ধানের শীষ প্রতীকের নির্বাচনী মতবিনিময়

আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল

প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলামের বড় ভাই এর মৃত্যুতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের শোক জ্ঞাপন