শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ : নারীসহ আহত ৩

প্রতিবেদক
Ekramul Kabir
মার্চ ১৩, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ১১ মার্চ ২০২৬ তারিখ বুধবার রাত অনুমান ১১:৩০ ঘটিকার সময় খানপুর পশ্চিমপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী মোছাঃ শামছুন নাহার (৬০) থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানান যে, মৃত জিয়াদ আলী সরদারের পুত্র ১. মোঃ নুরুজ্জামান (৫০), ২. মোঃ ওহিদুজ্জামান (৩০), ৩. মোঃ কামরুজ্জামান (৪৭) এবং তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে বাড়িতে প্রবেশ করে তান্ডব চালায়। এ সময় শামছুনাহারের নাতি মোঃ ইয়াছিন (১৮) বাধা দিতে গেলে বিবাদীরা তাকে হত্যার উদ্দেশ্যে লোহার শাবল দিয়ে ডান চোখের কোণায় রক্তাক্ত জখম করে। তাকে বাঁচাতে মেয়ে লতিফা পারভীন (৪০) ও ছেলে হাবিবুল্লাহ (৩৫) এগিয়ে এলে বিবাদীরা হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। হামলাকারীরা বসত ঘরে ঢুকে ড্রয়ারে থাকা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা, গুরুত্বপূর্ণ জমির দলিলপত্র এবং প্রায় ৪ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার (চুড়ি, চেইন ও কানের দুল) লুট করে নিয়ে যায়।

এতে বাড়িতে থাকা প্রায় ৩০ হাজার টাকার আসবাবপত্রও ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ভুক্তভোগীর। ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ময়না খাতুন ও মোঃ সাইফুল্লাহসহ স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যপারে সরেজমিনে যেয়ে অভিযুক্তদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভভ হয়নি।

এই ঘটনায় শামছুনাহার বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ইসলামি ব্যাংকিং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা,শুধু ধর্মীয় আবেগ নয় : গভর্নর

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ডলার

কলারোয়াতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শুভেচ্ছা

সাতক্ষীরার সাংবাদিকদের উপরে মব সৃষ্টি করে নির্যাতনের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

তেলের বাজারে বড় ধাক্কা, এক লাফে বাড়ল ১০ শতাংশ

কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

আশাশুনিতে পৈত্রিক সম্পত্তিতে ভেকু মেশিনে মাটি কেটে ঘর নির্মান চেষ্টার অভিযোগ