শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

প্রত্যয় গ্রুপের এমডি সিরাজুল ইসলামের বড় ভাই এর মৃত্যুতে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের শোক জ্ঞাপন

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ :: সাতক্ষীরার কালিগঞ্জের অন্যতম উন্নয়ন সংস্থা প্রত্যয় গ্রুপ এর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এর বড় ভাই মোঃ শহিদুল ইসলাম (৫০) শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫ টায় ইন্তেকাল করেন। তার জানাজার নামাজ বাদ জুম্মা, ভদ্রখালী পশ্চিমপাড়া জামে মসজিদ চত্ত্বরে অনুষ্ঠিত হয় ।

জানা গেছে শহিদুল ইসলাম গত ১০ ফেব্রুয়ারী কৃষিকাজ করার সময় কাঁচের টুকরোয় পা কেটে যায়। স্থানীয় পর্যায়ে চিকিৎসা করে সুস্থ না হওয়ায় সাতক্ষীরা জেলা শহরে বেসরকারি চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

কালিগঞ্জ প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এর বড় ভাই শহিদুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ- আশাশুনি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী , উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ সহ কালিগঞ্জ উপজেলা জামায়াতের কর্মী ও নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন সহ রুহের মাগফেরাত কামনা করেছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জেলা ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাবা-ছেলের মনোনয়ন জমা, যাচাই-বাছাইয়ে দুটিই বাতিল

পাইকগাছায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিলো রাশিয়া

জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করবো — মুফতী ফয়জুল করীম

ফেডারেশনগুলোকে ৭ দিনের আল্টিমেটাম ক্রীড়া প্রতিমন্ত্রীর

রসুলপুরে জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানায় নূরানী শাখার উদ্বোধন

পাইকগাছায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের লতার ধলায় ফুটবল একাদশ ফাইনালে

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য সেবার কারিগর তৈরিতে ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগ প্রশিক্ষণ

কলারোয়ায় খাস জমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্থাপিত সাইনবোর্ড গুড়িয়ে দেওয়ার অভিযোগ