মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপ্রেরণায় শিক্ষার্থীরা আবারো বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

প্রতিবেদক
Ekramul Kabir
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের হাজার শত্রুতার মাঝেও সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর ঐকান্তিক প্রচেষ্টায় অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে পরাজিত করে আবারো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক,খ ও গ গ্রুপে বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, আঃ করিম বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নেয়।

বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হয়েছে দশম শ্রেণীর ছাত্রী এবং খুদে সাংবাদিক নওরিন উলফাত অনন্যা। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থী- অরনা জামান, ওয়াফা এবং অনিন্দিতা রায়। বিতর্ক প্রতিযোগিতার শিক্ষার্থীদের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথী। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের হাজার শত্রুতার মাঝেও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দূরদর্শী নেতৃত্ব এবং নিবিড় তত্ত্বাবধানের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধার বিকাশ ও সাফল্যে ধারাবাহিকতা বজায় রয়েছে।
সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী বলেন, “বিতর্ক প্রতিযোগিতায় তাদের নিয়মিত অনুশীলন ও সঠিক নির্দেশনার মাধ্যমে প্রস্তুত করার মাধ্যমে তাদের সুচিন্তিত যুক্তি ও বলিষ্ঠ উপস্থাপনা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভাষার চেতনাকে ফুটিয়ে তুলেছে। যেকারণে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে হারিয়ে আমাদের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ায় আমরা গর্বিত। এ সাফল্য শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং সাতক্ষীরাবাসীর জন্যও আনন্দের বিষয়। নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মূল্যবান পরামর্শ ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা বিশ্বাস করি, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের হাজার শত্রুতার মাঝেও সকল বাঁধা অতিক্রম করে ভবিষ্যতেও আমাদের প্রতিষ্ঠান আরো বড় সাফল্য অর্জন করবে।”

নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী ও অভিভাবক আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায়।

নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা, জেলা, বিভাগ পেরিয়ে এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছে বর্তমান প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর নেতৃত্বে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস এবং ৫৫ জন এ প্লাস পেয়েছিল ২০২৫ সালে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এবং অভ্যন্তরীণ বিশেষ জটিলতার কারণে ফলাফল ভালো হয়নি। ২০২৬ সালে সেই জটিলতা সৃষ্টিকারী একটি বিশেষ গ্রুপের হস্তক্ষেপ রয়েছে। এলাকার সুধীজন, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শৃঙ্খলা এবং আভ্যন্তরীণ বিবাদ নিরসনে জরুরী হস্তক্ষেপ কামনা করছেন। কারণ সৃষ্ট জটিলতায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। এজন্য প্রশাসনের হস্তক্ষেপে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সচেতন মহল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জ সরকারি কলেজ থেকে এমবিবিএস এ চান্স প্রাপ্ত শিক্ষার্থীর সাথে কলেজের অধ্যক্ষ’র সাথে মতবিনিময়

আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি গঠন

জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬-এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ গ্রুপ স্কাউট পুরস্কার পেয়েছে নবজীবন ইনস্টিটিউড ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট

এখন নতুন পরিমার্জিত দামে অপো রেনো১৪ এফ ফাইভজি

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য সেবার কারিগর তৈরিতে ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগ প্রশিক্ষণ

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

ইয়াবা বদিকে জামিন দিলেন হাইকোর্ট

একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি

শিক্ষা খাতে বিশ্বে দেশকে প্রথম স্থানে নেওয়ার পদক্ষেপ” (৬+ মাসের পরিকল্পনা)’

রাজনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দুদক-এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত