বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়লো সোনার দাম

প্রতিবেদক
Ekramul Kabir
নভেম্বর ২০, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ

নিউজ  ডেস্ক  :  দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৬১২ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি

বুধবার (১৯ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল ঘোষণা দিয়ে আজ বুধবার থেকে ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ৩৬৪ টাকা। তার আগে ১৬ নভেম্বর ৫ হাজার ৪৪৭ টাকা। দুই দফা কমানোর পর এখন দাম বাড়ানো হলো।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ১৩৫ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১ হাজার ৮৩১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।

গতকাল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৩০৬ টাকা কমিয়ে ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৬৯ হাজার ২৯১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৯৫৭ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৪০ হাজার ৭৬১ টাকা। সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে বিদ্যার দেবীর আরাধনার, জগন্নাথ হলে ৭৬ মণ্ডপে দেশের সর্ববৃহৎ সরস্বতী পূজা

অর্থনৈতিক  উন্নয়নে একসাথে কাজ করছে জাইকা, স্থানীয় সরকার বিভাগ ও সুইজারল্যান্ড

আশাশুনিতে বেগম খালেদা জিয়ার  মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কয়রায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক ও ক্রীড়াপ্র তিযোগিতার পুরস্কার বিতরণ 

আশাশুনিতে গণঅধিকার পরিষদের ১২ নেতা-কর্মীর জামায়াতে যোগদান

স্মৃতিসৌধে পিনাকী-ইলিয়াসের কঠোর শাস্তি দাবি নতুনধারার

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী পথসভা

নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি

মামদানির জননিরাপত্তা ট্রানজিশন টিমে দোষী সাব্যস্ত সশস্ত্র ডাকাত নিয়োগ