বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২২, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ

সময় ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজ ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এই সিদ্ধান্ত এসেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, নিরাপত্তাশঙ্কায় ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি বলেও উল্লেখ করেছেন আসিফ নজরুল। তার আশা, আইসিসি সুবিচার করবে।

এর আগে, নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে আইসিসিকে দেয়া চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেয়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে এবং সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।

উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরোধিতায় সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই টাইগার কাটার মাস্টারকে বাদ দেয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেজন্যই তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

কারণ, ছাড়াই মুস্তাফিজকে বাদ দেয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে দেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। এরপর তাদের সুরে সুর মিলিয়ে ভারতে না পাঠানোর ঘোষণা দেয় বিসিবিও। যেখানে বাংলাদেশের একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে ভারত সরকার অপারগ, সেখানে বাংলাদেশের পুরো দল, অফিসিয়াল, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে দেওয়া হবে- সেই শঙ্কা প্রকাশ করে তারা।

এই নিয়ে আইসিসির বরাবর কয়েক দফা চিঠিও দেয় বিসিবি। যেখানে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়। যা নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা মিটিংও হয়। তবে মুস্তাফিজের ঘটনার সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার যোগসূত্র খুঁজে পায়নি আইসিসি। মুস্তাফিজের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ হিসেবেও উল্লেখ করেছে সংস্থাটি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা-২আসনে ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে একটি দল মিথ্যা প্রবকান্ডা ছড়াচ্ছে- আব্দুর রউফ

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

আজ আওয়ামী দোসরদের নতুন জোটের আত্মপ্রকাশ

ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বেনাপোল স্থল বন্দরের গাত্রদাহ

আমরা চাঁদাবাজ মুক্ত দেশ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই – অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

ফেব্রুয়ারির ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯৭০ মিলিয়ন ডলার

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূ- গর্ভস্ত থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে থাকা আশাশুনি

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পরামর্শ সভায় আলহাজ্ব মো. আব্দুর রউফ

আশাশুনিতে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আশাশুনিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন