মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

যৌথবাহিনীর অভিযানে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে দুই সহযোগী সহ গ্রেপ্তার

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২০, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি :: কালিগঞ্জ থেকে ডাকাত ইয়ার আলীকে দুই সহযোগী সহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় হাত বোমা তৈরির সরঞ্জাম, পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র মাহাবুবুর মোড়ল, একই এলাকার মৃত আলী বকস গাজীর পুত্র শহিদুল গাজী।

কালিগঞ্জ সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের একটি দল এবং পুলিশের একটি দল যৌথভাবে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে হোসেনপুর গ্রামের নিজ বাসা থেকে ডাকাত দলের একজন শীর্ষ সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তারই দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একজন ঘনিষ্ঠ সহযোগীকে কৃষ্ণনগর গ্রামে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের তল্লাশি করে পিস্তলের ম্যাগাজিন, বিস্ফোরক এবং হাত বোমা বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সেনা ক্যাম্প আরও জানায়, কালিগঞ্জে ইয়ার আলী এবং বাহার আলী নামের দুই দুর্ধর্ষ ডাকাত দীর্ঘদিন স্থানীয়দের অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে বড় অংকের চাঁদা আদায় করে আসছে। ইয়ার আলী এবং বাহার আলী হাত বোমা বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে কালিগঞ্জ এর কৃষ্ণনগর ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গ্রেপ্তারকৃতরা ওই দুই ডাকাতের সহযোগী। তাদেরকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

আজ আওয়ামী দোসরদের নতুন জোটের আত্মপ্রকাশ

প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমলা হ্যারিসের

কয়রায় ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধুর মৃত্যু

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাতীয় সংগীত গাইলেও ইরানিয়ান ফুটবলারদের নতুন প্রতিক্রিয়া

কয়রায় খালেদা জিয়ার সুস্থতা  কামনায় দােয়া মাহফিল

কয়রায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া মাহফিল

এক্স অ্যাকাউন্ট হ্যাক: জামিন পেলেন সেই ছরওয়ার আলম

২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন এনসিপির নাহিদ

ন্যায়বিচার নিশ্চিতে কেবল আদালত নয়, সকলকে একসাথে কাজ করতে হবে- নজরুল ইসলাম

আলিপুরে আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত