শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৭, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারী) সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি কবি ও সাহিত্যিক শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাহিত্যিক ও গবেষক ড. মোহাম্মদ আবদুল মজিদ।

সংবর্ধিত অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার কবি ও সাহিত্যিক প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকী।

সংবর্ধিত ও বিশেষ অতিথি কবি, প্রাবন্ধিক ও গবেষক ড. গোলাম কিবরিয়া পিনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর আব্দুল মান্নান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের প্রশিক্ষক ড. সীমা ইসলাম ও সুশীলন এর নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদের সাধারণ সম্পাদক ম জামান প্রমুখ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, কথা সাহিত্যিক প্রফেসর ড. এম আমানুল্লাহ, কবি, সাহিত্যিক, গবেষক ড. সবুজ শামীম আহসান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সংগঠেনর পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলনে কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোসফিকুর রহমান মিল্টন ও কবি ও সাহিত্যিক দিলরুবা রোজ (রুবি)।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকার মিরপুরের আরামবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জে-ড্রাম স্থাপন

পাইকগাছা-কয়রার মানুষের সাথে ভোট নিয়ে প্রতারণা করা হয়েছে : এসএম মনিরুল হাসান বাপ্পী

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

খুলনায় মশার কয়েল কারখানায় আগুন

কলারোয়াতে স্মরণে’৮৭” র ইফতার মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে ৯ ডিসেম্বর, ছেড়ে যাবে ১০ ডিসেম্বর

সাতক্ষীরা-০৩ আসনে নমিনেশন জমা দিলেন জাপার এড আলিফ হোসেন

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক

ফরেষ্ট গার্ড শেখ সেলিমের মৃত্যুতে বন প্রহরী কল্যান সমিতির শোক