মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খান এর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১৩, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খান এর রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে পরিবারের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে মরহুমা এড. হাসনা হেনা খানের কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমার স্বামী সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, মরহুমার একমাত্র সন্তান পিথার রবিউল খানসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বক্তব্য রাখেন।

দোয়া অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাসনা হেনা খানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে স্মৃতিচারণ করে বক্তব্যে বলেন, সমাজের মানুষের কল্যাণে ও সামাজিক আন্দোলনের মহীয়সী নারী নেত্রী সাতক্ষীরা ল কলেজের প্রভাষক বিশিষ্ট আইনজীবী এড. হাসনা হেনা খান ছিলেন অসহায় মানুষের অধিকার আদায়ে সংগ্রামের প্রতীক। তিনি তার কর্ম গুণের মাঝে স্মরণীয় হয়ে বেঁচে থাকবেন। মহান আল্লাহর ডাকে তাঁর এ চলে যাওয়া সাতক্ষীরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কাঁদিয়েছে। সাতক্ষীরাবাসী তাঁর ত্যাগ ও মানুষের জন্য ভালোবাসা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি নাগরিক নারী ঐক্য জেলা শাখার সভানেত্রী ও সাতক্ষীরা ল কলেজের প্রভাষক, একাধারে তিনি আইনজীবী, শিক্ষক ও নারী অধিকার আন্দোলনের পরিচিত মুখ ছিলেন। মরহুমা এডভোকেট হাসনা হেনা খান একজন সমাজসেবী, সৎ নিষ্ঠাবান ধার্মিক ও ব্যক্তিত্বসম্পন্ন একজন সদা হাস্যজ্জল মানুষ ছিলেন। তিনি ব্যক্তি জীবনেও একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।

দোয়া অনুষ্ঠানে মরহুমার কর্মজীবন, রাজনৈতিক জীবন ও পেশাগত তাঁর দীর্ঘ সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয় দোয়া অনুষ্ঠানে। বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উজ্জ্বলতম নক্ষত্র এড. হাসনা হেনা খানের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। বিশিষ্ট আইনজীবী মরহুমা এড. হাসনা হেনা খানের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করে দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া অনুষ্ঠানে রাজনৈতিক, আইনজীবী, রাত্রে ল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পরিবারের আত্মীয়-স্বজন ও এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বড়দলে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে

আশাশুনিতে নব নির্বাচিত এমপি রবিউল বাশারকে ছাত্র শিবিরের সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ২, আহত ৮

রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়” — এমপি ইজ্জত উল্লাহ

ঢামেকে আরও এক কারাবন্দীর মৃত্যু, দুই দিনে মারা গেলেন ৪ জন

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হয়েছেন কালিগঞ্জের হাফেজ আব্দুল গফুর

আশাশুনি উপজেলা সিএইচসিপি  কমিটি পুনঃ গঠন

নিউ ইয়র্কে নির্বিচার গুলিতে ৭ মাসের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার