সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ১২, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টারে মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক কবি ও নাট্যকার আবদুল ওহাব আজাদ এর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, শেখ আজিজুল হক, তৃপ্তি মোহন মল্লিক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুর রহমান, মৌচাক সাহিত্য পরিষদের সহ-সভাপতি শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ময়না, কোষাধক্ষ মো. আব্দুল মজিদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা গুলশানারা, নির্বাহী সদস্য মনিরুজ্জামান মুন্না, সদস্য এম আলমগীর আলম, শাম্মী আক্তার রীতা, মোঃ শফিউল আলম, এসএম নাজমুল হাসান, শেখ হোসাইন প্রমুখ। সাধারণ সভায় বিগত সময়ের কমিটির বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিগত সাহিত্য সম্মেলন, মৌচাক সাহিত্য পত্রিকা প্রকাশনা উৎসবের কার্যালোচনা করা হয়। এছাড়াও মৌচাকের নতুন কমিটি গঠন, পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে ইফতার মাহফিলসহ মৌচাকের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা।

এ সময় মৌচাক সাহিত্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এবার ভারতের ভিসা জটিলতায় পড়লেন দুই ইংলিশ ক্রিকেটার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- প্রভাষক ওমর ফারুক

ধানের শীষে ভোট চেয়ে আবাদের হাটে আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী গণসংযোগ

নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ

ইরানের বিপ্লবী গার্ডের হেফাজতে বিক্ষোভকারীর মৃত্যু

কলারোয়ায় খাস জমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্থাপিত সাইনবোর্ড গুড়িয়ে দেওয়ার অভিযোগ

আশাশুনি প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আমরা চাঁদাবাজ মুক্ত দেশ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই – অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

অবশেষে মারা গেলেন ইত্যাদিতে চুল দিয়ে মাইক্রো টেনে ইতিহাস সৃষ্টি করা আঃ সবুর