মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

খালেদা জিয়াকে  মানুষ ভালোবাসে বলেই তার জানাজায় কোটি কোটি মানুষ অংশ নিয়েছে-আব্দুর রউফ

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ৬, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি : গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় ইটাগাছা বাঙ্গালের মোড়ে ৭নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ প্রচন্ড ভালোবাসে। যে কারণে কোটি কোটি মানুষ তাঁর জানাজায় অংশ নিয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি ও দেশের মানুষ এমন একজন অভিভাবককে হারালো তার অভাব কখনো পূরণ হবার নয়। দেশনেত্রী নির্যাতন, জেল জুলুম খেটেও তিনি দেশ ত্যাগ করেননি। তিনি দেশ ও দেশের মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে বিএনপিকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সোহেল আহমেদ মানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সাহেব আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম প্রমুখ।
এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সাবেক সদস্য শেখ সোহরাব হোসেন বাবু।
এ সময় জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীসহ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক অস্থিরতা

কয়রায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্তমা নুষের সামাজিক সুরক্ষার দাবিতে মানববন্ধন  

বিশ্ব খাদ্য কর্মসূচি প্রকল্পের আওতায় পাইকগাছায় নদী পারাপার ও যাতায়াত ব্যবস্থা সহজ হচ্ছে

সাতক্ষীরা জামায়াতের  প্রচার ও মিডিয়া বিভাগের সভা অনুষ্ঠিত

ধনীদের সম্পদের উপর আল্লাহ বিত্তহীনদের অধিকার দিয়েছেন: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

সাতক্ষীরায় ‘লুক মেন সেলুন’-এর উদ্বোধন

বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ ও ধারাবাহিক উঠান বৈঠক করলেন মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক

‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে নির্বাচনে, আল্লাহর দরবারে মামলা দিয়েছি : গোলাম পরওয়ার

শ্যামনগরে হাঁস-মুরগি পালনে ৭২ জন নারী-পুরুষের প্রশিক্ষণ সম্পন্ন