শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা’র  তিনতলা ভবমের  ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রতিবেদক
Ekramul Kabir
জানুয়ারি ২, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি: ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘নলকুড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা’র নব-নির্মিত তিনতলা বিশিষ্ট ভবনের ভিতের ঢালাই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে নতুন এই ভবন নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়।

মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির উপদেষ্টা মোঃ জিয়াদ আলী মোড়ল বেইজ ঢালাই  নির্মাণ সামগ্রী ঢেলে ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে নির্মাণ সামগ্রী ঢেলে অংশ নেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, সিনিয়র সহ-সভাপতি শেখ আবু তাহের, সহ-সভাপতি শেখ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, যুগ্ম সম্পাদক শেখ সাদী হসান, উপদেষ্টা শেখ সাইফুল হাসান খোকনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢালাই কার্যক্রম শুরুর আগে ভবনটির সাফল্য ও স্থায়ীত্ব কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান বিপু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেসার্স হোসেন কনস্ট্রাকশনের কর্ণধর আলহাজ্ব তোফাজ্জেল হোসেন, মোঃ শওকাত আলী, মীর হায়দার আলী, আব্দুল্লাহ সরদার, শরিফুজ্জামান মিঠু, মোঃ বাদশা ফয়সাল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে এই বহুতল ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদ্রাসার এই বৃহৎ নির্মাণ কাজ সম্পন্ন করতে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা প্রয়োজন। যে কেউ এই নেক কাজে শরিক হতে চাইলে মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট-অ্যাকাউন্টের নাম: ‍“নলকুড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রসা”, ডাচ বাংলা ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখা, অ্যাকাউন্ট নাম্বার: ১৮০১৫৯০০৪৫৩৫০ অথবা বিকাশ/নগদ নাম্বার: ০১৭১৯৭১৬০৭০-এ যোগাযোগ বা অনুদান পাঠাতে পারবেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৪৩ হাজার ভোটকেন্দ্রে থাকবে গোয়েন্দা নজরদারি : প্রেস সচিব

আশাশুনিতে নির্বাচনী লিফলেট নিতে গিয়ে ভ্যান চাপায় শিশু নিহত

ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ

নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

ডেইলি স্টার-প্রথম আলো কাণ্ডে ভীত গণমাধ্যম : মোমিন মেহেদী

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল

ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন 

শিমুলবাড়ীয়া একতা সংঘের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

আসিফ নজরুল একজন শিক্ষক হয়ে এভাবে মিথ্যা বলবে ভাবিনি: সালাউদ্দিন

এখন সাশ্রয়ী নতুন দামে পাওয়া যাচ্ছে আলটিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন অপো এ৫