শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আনন্দঘন পরিবেশে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ২৭, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ

 

কলারোয়া প্রতিনিধি :  কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানে এবতেদায়ী ও দাখিল স্তরের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. খান মো. মীজানুল ইসলাম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী মো. আনিসুর রহমান এবং সোনারবাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা প্রভাষক মুঃ আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া নিউজের প্রকাশক মো. আরিফ মাহমুদ, সাংবাদিক মোতূর্জা হাসান, মো. তাজউদ্দীন আহমদ রিপন, বর্ণমালা প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মো. আসাদুজ্জামান আসাদসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

এবতেদায়ী ও দাখিল স্তরের শ্রেণি শিক্ষকগণ পর্যায়ক্রমে শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেন এবং অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খান মো. মীজানুল ইসলাম সেলিম বলেন, “মাদ্রাসা শিক্ষার মাধ্যমে সমাজ, দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার সময় এখনই। তাই সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব।”

বিশেষ অতিথির বক্তব্যে মো. আনিসুর রহমান বলেন, “জমি-বাড়িতে বিনিয়োগ না করে সন্তানের শিক্ষায় বিনিয়োগ করুন। একটি সন্তান যদি প্রকৃত অর্থে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠে, তাহলে তার ইতিবাচক প্রভাব ভবিষ্যৎ প্রজন্মেও প্রতিফলিত হবে এবং দেশ ও জাতি উপকৃত হবে।”

অনুষ্ঠানের একপর্যায়ে কলারোয়া থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ, কলারোয়া প্রতিদিন, দৈনিক নতুন সূর্য ও এস এম নিউজের সম্পাদকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। পাশাপাশি মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আসুন সৎ নেতৃত্ব কায়েম করি,সকলে মিলে দেশ গড়ার চেষ্টা করি…. এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

সাতক্ষীরায় নদী খননের মাটি লুটপাটে বাঁধা: পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে প্রহার

কয়রায় প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা  বিষয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা 

ভেনেজুয়েলায় রাষ্ট্রগঠনে ট্রাম্পের জড়ানোর আশঙ্কায় রিপাবলিকানরা উদ্বিগ্ন

কালিগঞ্জে পানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

জাতীয় শিক্ষা সপ্তাহ’২৬-এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ গ্রুপ স্কাউট পুরস্কার পেয়েছে নবজীবন ইনস্টিটিউড ও নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট

পাইকগাছায় বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

সাতক্ষীরায় ক্রীসকপ ক্রিকেট টুর্নামেন্ট এর রোমাঞ্চকর ফাইনাল অনুষ্ঠিত

কয়রায় স্থানীয় জনগোষ্ঠীর অংশ গ্রহনে অভিযোজন পরিকল্পনা বিষয়ে সভা