বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের সাথে আব্দুর রউফের মতবিনিময় 

প্রতিবেদক
Ekramul Kabir
ডিসেম্বর ১১, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হলো জাতি গড়ার কারিগর। আপনাদের মর্যাদা অপরিসীম। আপনারা জানেন জনপ্রিয়তা ও যোগ্যতা যাচাই করে আমাকে জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় মনোনয়ন দিয়েছেন। ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাই। আমার একমাত্র সন্তান ২০১১ সালে গুম হয়েছে। আমি একজন সন্তানহারা অসহায় পিতা। আমার দুই পৌত্র সামির শোয়েব ও আব্দুল্লাহ সিয়াম আমার সাথে আছে।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাতক্ষীরা উন্নয়নে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আল মোস্তানসির বিল্লাহ, দর্শন বিভাগের প্রফেসর আব্দুল জব্বার প্রমুখ। এ সময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ব্রহ্মরাজপুরে মরহুম আব্দুর গফফারের জানাযা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি গঠন

ধর্ম সুরক্ষা আইন’ করুন : মোমিন মেহেদী

কয়রায় স্থানীয় জনগোষ্ঠীর অংশ গ্রহনে অভিযোজন পরিকল্পনা বিষয়ে সভা

মহান বিজয় দিবসে গল্লামারির বধ্যভূমিতে বিপ্লবী সাংস্কৃতিক জোটের বৃক্ষরোপণ কর্মসূচি

বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু

জাতীয় ঐক্য ধরে রাখলে কোনো শক্তিই বাংলাদেশকে গ্রাস করতে পারবে না: রিজভী

ভেনেজুয়েলায় রাষ্ট্রগঠনে ট্রাম্পের জড়ানোর আশঙ্কায় রিপাবলিকানরা উদ্বিগ্ন

কয়রায় লবণের আগ্রাসন রুখতে বসতি ও কৃষিজমি বাঁচাতে সংলাপ

রক্তক্ষরণে ভুগছেন মিনিয়াপোলিসে রেনি গুডকে গুলি করা আইসিই কর্মকর্তা