বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. ইসলাম ও জীবন
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তালা
  11. দেবহাটা
  12. পাটকেলঘাটা
  13. ফিচার
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন।

যুদ্ধবিরতি ছাড়া বিকল্প ছিল না ডোনাল্ড ট্রাম্প-এর : ত্রিতা পার্সি

প্রতিবেদক
Ekramul Kabir
এপ্রিল ৮, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ণ

সময় ডেস্ক :: ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে আসা ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ‘ভালো কোনো বিকল্প’ ছিল না। এমনটাই মনে করছেন ওয়াশিংটনভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউটের ইরান বিষয়ক নীতি বিশেষজ্ঞ ত্রিতা পার্সি।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ত্রিতা পার্সি বলেন, পরিস্থিতি অনেকটা এমন ছিল যে ট্রাম্প এই চুক্তি করতে বাধ্য হয়েছেন।

ত্রিতা পার্সির মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে একটি পুরোদস্তুর যুদ্ধ শুরু হলে তা ট্রাম্পের প্রেসিডেন্সিকে ‘ধ্বংস’ করে দিত। তিনি বলেন, ‘ট্রাম্প বড় বড় হুমকির কথা বললেও অঞ্চলের সবাই জানতেন যে—যদি ইরানের জ্বালানি সম্পদ ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হয়, তবে ইরানও জিসিসি (উপসাগরীয় সহযোগিতা পরিষদ) দেশগুলোর ওপর পাল্টা আঘাত হানবে। এতে বিশ্ব এক ভয়াবহ জ্বালানি সংকটে পড়ত, যা বর্তমান পরিস্থিতির চেয়েও কয়েক গুণ খারাপ হতো।’

‘তাঁকে (ট্রাম্প) এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হতো। তিনি আজ দিনের শুরুর দিকে হুমকিগুলো দিয়েছিলেন যাতে এমন একটি আবহ তৈরি করা যায় যে, আজ সন্ধ্যায় তিনি যে চুক্তিতে পৌঁছেছেন তা তার নিজের শর্তেই হয়েছে।’ পার্সি উল্লেখ করেন।

পার্সি বলেন, ‘কিন্তু আপনি যখন বিষয়টির গভীরে তাকাবেন, তখন দেখা যাবে যে আসলে তেমনটি হয়নি। এমনকি তাঁর (ট্রাম্প) নিজের বিবৃতিতে বলা হয়েছে যে, এই আলোচনা হবে ইরানিদের দেওয়া ১০ দফা পরিকল্পনার ওপর ভিত্তি করে—যা (ট্রাম্পের হুমকির চেয়ে) অনেক বেশি যুক্তিসঙ্গত একটি পরিকল্পনা।’ সূত্র আল-জাজিরা

সর্বশেষ - Uncategorized

আপনার জন্য নির্বাচিত

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

কয়রায় স্থানীয় জনগোষ্ঠীর অংশ গ্রহনে অভিযোজন পরিকল্পনা বিষয়ে সভা

আরব আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশিসহ নিহত ৪

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হয়েছেন কালিগঞ্জের হাফেজ আব্দুল গফুর

হেরে গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রমজান উপলক্ষে ১,৪৪০ বন্দিকে মুক্তি দিচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট

জাপার মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীরের প্রচারণা শুরু

যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’: মুহাদ্দিস আব্দুল খালেক

সকলকে সাথে নিয়ে পিছিয়ে পড়া সাতক্ষীরার অধিকার আদায়ে সর্বাত্নক প্রায়াস চালিয়ে যাওয়ার অঙ্গীকার ৪ জয়ী প্রার্থীর

চাঁদাবাজরাই এখন সংখ্যালঘুদের কাছে ভোট চাইছে